বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এডভোকেট মমতাজ উদ্দিন মেহেদীর করা রাষ্ট্রদ্রোহ মামলার গ্রহণ করা হবে কি না আগামী ১০ আগস্ট তার শুনানী করবেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। ওইদিন বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির থাকতে বলেছেন আদালত।
মঙ্গলবার সকালে অাদালতে বেগম জিয়ার হাজির হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তিনি হাজির হতে পারেননি জানিয়ে সময়ের আবেদন করেন। পরে শুনানির পর আদালত আবেদন মঞ্জুর করেন।
মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে বলে মন্তব্য করার পর ওই মামলা দায়ের করা হয়।







