চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীসহ সারাদেশে বিএনপির ৮ দিনের কর্মসূচি ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৩ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো।

রোববার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কর্মসূচির মধ্যে রয়েছে – রোববার ২২ এপ্রিল দুপুর ১২টায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ঢাকা মহানগরীতে বিক্ষোভ করবে। ২৩ এপ্রিল সোমবার ঢাকা দক্ষিণে মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ, ২৫ মার্চ বিএনপির উদ্যোগে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন, ২৬ এপ্রিল ছাত্রদলের উদ্যোগে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ, ২৭ এপ্রিল বাদ জুমা সারাদেশে খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও আরোগ্য কামনায় দোয়া, ২৮ এপ্রিল যুবদলের উদ্যোগে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ, ২৯ এপ্রিল ঢাকাসহ সারাদেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ এবং ১ মে সোহরাওয়ার্দী উদ্যানে মে দিবসে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত করবে শ্রমিক দল।

এই কর্মসূচি ঘোষণার আগে রিজভী বলেন, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন যেভাবে হোক তারেক রহমানকে দেশে ফেরত নেয়া হবে এবং বিচারের মুখোমুখি করা হবে।

‘প্রধানমন্ত্রীর এ বক্তব্যে চরম ক্ষোভ ও প্রতিহিংসার আগুন। তার ক্রোধ কখনো নিভবে না। খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রেখেও তার ইচ্ছা পূরণ হয়নি। জিয়া পরিবারকে ধ্বংস করাই তার লক্ষ্য। তাহলে তার আজীবন ক্ষমতা থাকার ইচ্ছা পূরণ হয়। কিন্তু কেউ আজীবন ক্ষমতায় থাকতে পারে না। শেখ হাসিনাও পারবে না।’

তিনি আরও বলেন, তারেক রহমান উচ্চ আদালতের নির্দেশেই লন্ডনে গেছেন চিকিৎসার জন্য। তিনি আইন মেনেই সেখানে আছেন। কিন্তু শেখ হাসিনা প্রতিহিংসার জ্বালায় ছটফট করছেন। তারেক রহমানকে হাতে পেলেই ভয়াবহ প্রতিশোধ নিবেন তিনি। জিয়া পরিবারকে ধ্বংস করাই তার লক্ষ্য। কিন্তু তা সম্ভব হবে না।

Reneta

রিজভী সরকারের ভারত সফরের সমালোচনা করে বলেন, ভারত কখনো বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করে না- এধরণের বক্তব্য দিয়ে ওবায়দুল কাদের হস্তক্ষেপের বিষয়টি জানিয়ে দিলেন।

২০১৪ সালের মতো আরেকটি অবৈধ নির্বাচন করতে চায় সরকার। কিন্তু অন্যদেশের কথায় এ দেশে আর কোনো ২০১৪ সালের মতো নির্বাচন করা যাবে না। ধূর্তামি আর সততা দিয়ে আর কোনও একতরফা নির্বাচন করা যাবে না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদা জিয়ালিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের সক্ষমতা নিয়ে ৫৬ শতাংশ ভোটার সন্দিহান

এপ্রিল ২৪, ২০২৬

শর্ত মানলে বিশ্বকাপে ইরানকে ‘স্বাগত’ যুক্তরাষ্ট্রের

এপ্রিল ২৪, ২০২৬

‘ছেলে যখন বডিগার্ড তখন জুতা চুরি করা অসম্ভব’

এপ্রিল ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শিক্ষিকার সাথে অশোভন আচরণ করা সেই বিএনপি নেতা বহিষ্কার

এপ্রিল ২৪, ২০২৬

শাকিবের ‘জয়ধ্বনি’: এমন আয়োজনে গান বাংলাতে আগে হয়নি!

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT