বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার টুইটার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়েছে বলে জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয় কর্মকর্তা শায়রুল কবির খান।
মঙ্গলবার সন্ধ্যায় পেজটি ভেরিফাইড হয় বলে তিনি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান চ্যানেল আই অনলাইনকে বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে বিএনপি চেয়ারপারসনের টুইট অ্যাকাউন্ট নীল রংয়ের গোলাকার অংশে রাইট টিক চিহ্ন দেখতে পাওয়া যায়।

দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টুইটার অ্যাকাউন্টটি খোলা হয়। তখন থেকে নিয়মিত টুইট করছেন বিএনপি চেয়ারপারসন। এখন পর্যন্ত ৯৯টি টুইট করেছেন এবং ২৬ হাজারের অধিক ফলোয়ার এ অ্যাকাউন্ট ফলো করছেন।








