কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া জ্বর এবং শরীর ব্যথার কারণে কারাগারে যাওয়া স্বজনদের সঙ্গে দেখা করতে পারেননি বলে জানিয়েছেন তার বড় বোন সেলিনা ইসলাম।
শনিবার বিকেলে কারাগার থেকে বেরিয়ে এসে গণমাধ্যমের কাছে খালেদা জিয়ার বড় বোন সেলিমা ইসলাম একথা বলেন।
শনিবার বিকাল পৌনে ৫টার দিকে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে নাজিম উদ্দিন রোডের পুরাতন কারাগারে প্রবেশ করেন তার পরিবারের পাঁচ সদস্য।
খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করতে যাওয়াদের মধ্যে ছিলেন খালেদা জিয়ার বোন, ভাগ্নি এবং তার পরিবারের অন্য তিন সদস্য।









