চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খালেদা জিয়ার চিকিৎসা আগের নিয়মেই চলবে’

জান্নাতুল বাকেয়া কেকা জান্নাতুল বাকেয়া কেকা
১০:২৩ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

খালেদা জিয়ার স্বাস্থ্যগত রিপোর্ট পর্যালোচনা করে আগের নিয়মেই চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন ব্রিফিংয়ে জানিয়েছেন, পরবর্তীতে বোর্ড বসে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনায় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করবে। মেডিকেল বোর্ডের সাথে আজ খালেদা জিয়ার সাক্ষাৎ হয়নি। তবে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কেবিন ব্লকে খালেদা জিয়াকে আনার পর আজ মেডিকেল বোর্ডের পক্ষে খালেদা জিয়ার যাবতীয় স্বাস্থ্যগত রিপোর্ট পর্যালোচনা করা হয়। তবে শনিবার হাসপাতালের ভর্তির পর মেডিসিন বিভাগের যে চিকিৎসককের তত্ত্বাবধায়নে খালেদা জিয়া ভর্তি হন সেই অধ্যাপক ডাক্তার এম এ জলিল চৌধুরী তাকে গতকাল বিকেলেই দেখেছেন।

রোববার সকাল সাড়ে এগারোটায় বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন তার জন্য গঠিত ৫ সদস্যের মেডিকেল বোর্ড। ঠিক এর পরপরই বেলা পৌনে বারোটার দিকে বিএসএমএমইউতে আসেন বিএনপির চার নেতা ও খালেদা জিয়ার আইনজীবীরা। তারা হাইকোর্টের নির্দেশনা মেনে খালেদা জিয়াকে চিকিৎসা দেয়ার বিষয়টির নিশ্চয়তায় হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন।

অবশ্য দুপুর একটার পরে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার স্বাস্থ্যগত সব রিপোর্ট পর্যালোচনা করে বিএসএমএমইউ কর্তৃপক্ষকে অবহিত করে। তখনই হাসপাতালের পরিচালক সংবাদ ব্রিফিং করে চিকিৎসকদের পরামর্শসহ খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন।

হাসপাতাল পরিচালক আরো বলেন, হাইকোর্টের নির্দেশনার ৪ নম্বর ধারা অনুযায়ী, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে ‘ড্যাব’ বা ‘স্বাচিপের’ বর্তমান কার্যনিবাহী কমিটির কোনো সদস্য নেই। এই বিষয়টি নিশ্চিত করেই হাইকোর্টের সেই নির্দেশনা অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ খালেদা জিয়ার মেডিকেল বোর্ড গঠন করেছে।

ট্যাগ: খালেদা জিয়াসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যাম্পিয়ন মেয়েদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

পরবর্তী

বিয়ের অনুষ্ঠানের গাড়ি দুর্ঘটনায় নিহত ২০

পরবর্তী

বিয়ের অনুষ্ঠানের গাড়ি দুর্ঘটনায় নিহত ২০

আনন্দানুভূতি ও গভীর শঙ্কা নিয়ে দেশের পথে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পুশইন-সীমান্ত হত্যা বন্ধে বিজিবি’কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩১, ২০২৬

ডেঙ্গু কেড়ে নিলো স্ত্রীকে, শোকের মধ্যেই ড্রামারের হার্ট অ্যাটাক

আগস্ট ৩১, ২০২৬

সাড়ে ৪ ঘণ্টার ম্যারাথনে প্রথমবার প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে এক মঞ্চে পুতিন-শি, কী বার্তা দিচ্ছে ২৫ বছরের এসসিও

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে আশ্বাস যুক্তরাষ্ট্রের

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT