চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়াকে ৭ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ

পরাগ আজিমপরাগ আজিম
৩:৩৬ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৬
রাজনীতি
A A

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৭ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ওই দিন আদালতের সামনে তাকে বলতে হবে, তিনি দোষী না কি নির্দোষ। ওই আদেশের আগে মামলার সর্বশেষ সাক্ষীর জেরা শেষ হয়।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধ লেনদেনের অভিযোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ৪ জনের বিরুদ্ধে ২০১১ সালে মামলা করে দুদক। ২০১৪ সালের ১৯ মার্চ এ মামলায় আসামীদের বিরুদ্ধে চার্জ গঠন করেন তৃতীয় বিশেষ জজ আদালত। সেই থেকে মামলায় সাক্ষ্য দিয়েছেন ৩২ জন। সর্বশেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশীদ সাক্ষ্য দেয়ার পর তাকে কয়েকটি কার্যদিবসে জেরা করে আসামীপক্ষ। সব আসামীর পক্ষে জেরা শেষ হয়েছে বৃহস্পতিবার।

দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল বলেন, রাষ্ট্রপক্ষ এতোদিনে ৩২ টি সাক্ষ্য শেষ হলো এখন পরবর্তী কার্যক্রম হলো ৩৪২ ধারার কার্যক্রম সেখানে মাননীয় আদালত ৩২ টি সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে আসামী পক্ষ যারা উপস্থিত থাকবেন তাদেরকে ও বেগম খালেদা জিয়াসহ সকলকে জিজ্ঞাসা করবে আপনারা দোষী না নির্দোষ।

তিনি আরো বলেন, আমরা আশা করছি এ মামলায় বেগম খালেদা জিয়াসহ সকল আসামী উপস্থিত থাকবেন। তিনি যদি অত্র আদালতে উপস্থিত না হন তাহলে মাননীয় আদালত আইনের ভিত্তিতে আসামির অপুস্থিতিতে গ্রেফতারি পরোয়ানা দিয়ে মামলার কার্যক্রম শেষ করতে পারবেন।

ওইদিন বেগম খালেদা জিয়া আদালতে হাজির হবেন বলে জানান তার আইনজীবীরা। খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, আমরা একটু লম্বা সময় চেয়েছিলাম কিন্ত বিজ্ঞ আদালত আমাদের সে আবেদন গ্রাহ্য না করে আগামী ৭ এপ্রিল নির্ধারণ করেছে । আমরা আশা আশা করছি খালেদা জিয়া ওই দিন আদালতে উপস্থিত থাকবেন।

চ্যারিটেবল ট্রাস্ট মামলার আদেশ হওয়ার পর অরফানেজ ট্রাস্ট মামলাটিও একই সঙ্গে চালিয়ে যাওয়ার কথা বলেন আদালত। সে অনুযায়ী ৭ এপ্রিল ওই মামলার সাক্ষী শুরু করার আদেশ দিয়েছেন তৃতীয় বিশেষ জজ আদালত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনকে হারাতে ‘নিখুঁত ম্যাচ’ খেলতে হবে বেলজিয়ামকে

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: শেখ হাসিনা

জুলাই ১০, ২০২৬

৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন অভিনেত্রী চমক

জুলাই ১০, ২০২৬

ব্রাজিল ফুটবলে না পারলেও, চুমুতে বিশ্বরেকর্ড

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT