চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়াকে মুক্তি দেয়ার অধিকার আমার নেই: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৫ পূর্বাহ্ণ ১১, জুন ২০১৮
বাংলাদেশ
A A
শেখ হাসিনা-জাস্টিন ট্রুডো-নীর চৌধুরী-খালেদা জিয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দেয়ার অধিকার আমার নেই, তার মুক্তির বিষয় আদালতের ব্যাপার।

কানাডার টরন্টোতে মেট্রো কনভেনশন সেন্টারে কানাডা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, অপরাধীদের একদিন না একদিন সাজা পেতে হয়। আর এতিমের টাকা মেরে খাওয়া আল্লাহও পছন্দ করেন না।

তিনি বলেন, ‘আমি তো গ্রেপ্তার করিনি। আদালত সাজা দিয়েছে। বিএনপির এত বড় বড় আইনজীবী, তারা তো প্রমাণ করতে পারেনি যে খালেদা জিয়া নির্দোষ।’

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান: কানাডায় আশ্রয় নেয়া বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে দিতে কানাডার প্রধানমন্ত্রীকে আবারও অনুরোধ জানিয়েছেন শেখ হাসিনা।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে স্থানীয় সময় রোববার কুইবেকের হোটেল শাতো ফ্রন্তেনাতে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন।

Reneta

নূর চৌধুরীকে শিগগিরই কানাডা থেকে বের করে বাংলাদেশে পাঠানোর জন্য ট্রুডোকে নিজ দায়িত্বে ব্যবস্থা নিতে আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন: নূর চৌধুরী বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি। সে একজন আত্মস্বীকৃত হত্যাকারী এবং বাংলাদেশের আইনে দণ্ডপ্রাপ্ত আসামি।শেখ হাসিনা-জাস্টিন ট্রুডো-নীর চৌধুরী-খালেদা জিয়া

জবাবে জাস্টিন ট্রুডো সহানুভূতি প্রকাশ করে বলেন: ‘আমি বুঝতে পারছি ব্যাপারটা আপনার জন্য কতটা যন্ত্রণাদায়ক।’

কানাডায় আশ্রিত মৃত্যুদণ্ড পাওয়া কোনো ব্যক্তিকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে তার দেশের আইন ব্যবস্থা তুলে ধরে ট্রুডো বলেন: কানাডার সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিয়ে নীরবে কাজ করে যাচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়ানূর চৌধুরীপ্রধানমন্ত্রী শেখ হাসিনালিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অভিবাসীদের উদ্ধার জাহাজ ফিরিয়ে দিলো ইটালি

পরবর্তী

বগুড়ায় পাখির কলকাকলী, নিরাপত্তা সংকট

পরবর্তী

বগুড়ায় পাখির কলকাকলী, নিরাপত্তা সংকট

‘মাদ্রিদের বিশেষ নির্দেশে আমাকে দুর্বল করার চেষ্টা হয়েছিল’

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT