চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়াকে নিয়েই নির্বাচন: ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ০৯, মার্চ ২০১৮
রাজনীতি
A A

আগামী সপ্তাহেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া জামিনে মুক্তি পাবেন আশা করে তাকে সঙ্গে নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে বলছেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। কারাগারে রেখে যারা নির্বাচনের কথা ভাবছেন তারা অলিক স্বর্গে বাস করছেন।

গতকাল নির্বাচন কমিশনের বক্তব্যে প্রমাণ করে সরকার যা চাইছে তা বলে দিয়েছে নির্বাচন কমিশন। আওয়ামী লীগকে আরেকবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর হন্য এ কমিশনকে বসানো হয়েছে।

‘সমস্ত রাজবন্দীদের মুক্তি দিয়ে গণতন্ত্র ফিরিয়ে না আনলে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আপনাদের আর নেই’।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টি (একাংশ) এ আলোচনা সভার আয়োজন করে। জাতীয় পার্টির (একাংশ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টি আই এম ফজলে রাব্বি চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় ২০ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।

প্রেসক্লাবে অপর এক প্রতিবাদ সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আগামী সপ্তাহেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জামিনে মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করি। আমরা তাকে নিয়েই নির্বাচনে যাবো।

মওদুদ বলেন, যখন কোন সরকারের পতন আসন্ন হয় তখন দিন দুপুরে অরাজকতা সৃষ্টি করে। এতো বড় জনসভা করেন, এতো জনপ্রিয়তা আপনাদের।

Reneta

তাহলে নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখুন না। তখন বুঝা যাবে কতো জনপ্রিয়তা আপনাদের। এসময় মওদুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রীর পদে থেকে সরকারি সুযোগ সুবিধা নিয়ে নির্বাচনের ভোট চাওয়া অনৈতিক, অপরাধ। প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি তা পারেন না। একের পর এক প্রকল্প দিয়ে বলছেন নৌকায় ভোট দিতে।

তিনি ভোট চাইতে পারেন না। তবে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে নিজের খরচে ভোট চাইতে পারেন। আর আওয়ামী লীগের সভাপতি হিসেবে যদি আপনি ভোট চাইতে যান তাহলে বিএনপির চেয়ারপার্সনকেও একইভাবে ভোট চাইতে দিতে হবে।

প্রেসক্লাবের সামনে ড্যাব আয়োজিত মানববন্ধনে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতা দখল অব্যাহত রাখার চেষ্টা করছে সরকার। তাহলে আপনারা (সরকারকে উদ্দেশ্য করে) বলে দেন যে এখানে গণতন্ত্রের প্রয়োজন নেই। সাহস থাকলে বলে দিন, আপনাদের জনগণের ভোট প্রয়োজন নেই ভোটাধিকার প্রয়োজন নেই।

দুই কোটি টাকার বিচার করছেন, দুই লক্ষ কোটি যারা চুরি করছে তাদের কি হবে প্রশ্ন রেখে তিনি বলেন, এর বিচার হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়ানির্বাচনলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT