চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখাই আ.লীগের নির্বাচনী প্রজেক্ট’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৭
রাজনীতি
A A
খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে বাইরে রাখাই আওযামী লীগের নির্বাচনী প্রজেক্ট বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা আওযামী লীগের নির্বাচনী প্রজেক্টের একটি অংশ।

শুক্রবার দুপুরে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে রাজনীতি, স্বার্থ এবং বাংলাদেশের স্বাধীনতা : প্রতিবেশীর ভূমিকা শীর্ষক গণ-বৈঠকে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, আওয়ামী লীগের নির্বাচনী প্রজেক্টের মধ্যে রয়েছে ভিন্ন মত প্রকাশ করলে মিথ্যা মামলা দেয়া, ক্রস ফায়ার দেয়া, গুম করা, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে এলাকা থেকে বিতাড়িত করা। সবচেয়ে বড় প্রজেক্ট হলো ম্যাডাম খালেদা জিয়াকে নির্বাচন থেকে বাইরে রাখার অপকৌশল।

Banglabid

তিনি বলেন, জিয়া চ্যারিটেবল এবং জিয়া অরফানেজ ট্রাস্টে খালেদা জিয়ার কোন সম্পৃক্ততা নেই। এটা সরকারও জানে। তারপরও সরকার জেনেশুনে তা করছে। কারণ, তাদের আর কোন উপায় নেই। অতীতের ভুল করছে। হয়তো বাকশাল নেই। কিন্তু কাজগুলো বাকশালের চেয়ে খারাপ।

খসরু বলেন, এই পিচ্ছিল পথে আর যাবেন না। অতীতে এই পিচ্চিল পথে গিয়ে আপনাদের উচ্চমূল্য দিতে হয়েছে। সামনে সেই পথে গেলে আরো বেশি উচ্চমূল্য দিতে হবে।

‘দেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ২০১৮ সাল হবে গনতন্ত্রের বছর, নাগরিক অধিকার ফিরে পাওয়ার বছর, দেশের মানুষের স্বাধীনতার বছর। মানুষের সিদ্ধান্তের বাইরে যাবেন না। নয়তো উচ্চমূল্য দিতে হবে’-বলেন খসরু।

Reneta

তিনি আরো বলেন, রংপুর নির্বাচনে আওয়ামী লীগের ভোট কমেছে ৬০ শতাংশ, বিএনপির বেড়েছে ৪০ শতাংশ। সারা দেশে আওয়ামী লীগ একটি সিটও জিতে কিনা আমার সন্দেহ। সেটা তো জাতীয় পার্টির পকেট। বিষয়টি হলো জনগণের মধ্যে পরিবর্তন এসেছে। সেটার প্রতিফলন আগামী নির্বাচনে ঘটবে। যদি নিরপেক্ষ নির্বাচন হয় বিএনপি শুধু জিতবে তা নয়, বিশাল ব্যবধানে জিতবে।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের অভ্যন্তরে রাজনীতি মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্বায়নের কারণে আমরা একে অপরের ওপর নির্ভরশীল তা ঠিক। তাই আমাদের পর্শ্ববর্তী দেশের ভাবনা, ও অবদান মাথায় রাখতে হবে।

তিনি বলেন, সার্কভুক্ত দেশ কিংবা, পার্শ্ববর্তী দেশ ভারতসহ অন্য দেশের সাথে বাংলাদেশের সাথে একটি মানদণ্ড হতে হবে, আর তা হলো এই দেশের মানুষ গণতান্ত্রিক, নাগরিক ও সাংবিধানিক অধিকার ভোগ করতে পারছে কিনা বা মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারছে কিনা দেখতে হবে। তা না হলে বাংলাদেশের সাথে পাশবর্তী দেশের সম্পর্ক প্রশ্নবিদ্ধ হবে। এতে এ দেশের গণতন্ত্রের যে ঘাটতি সেটা পূরণ করবে সন্ত্রাসীরা, জঙ্গিরা। ভারতের সাথে আমাদের সম্পর্কের মূল ভিত্তির মধ্যে একটি হলো এ অঞ্চলের নিরাপত্তা। এতে শুধু এ দেশ নয়, পার্শ্ববর্তীদেশও ক্ষতিগ্রস্থ হবে।

বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতির অধ্যাপক ড. দিলারা চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি

আগস্ট ১২, ২০২৬

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT