বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগারে নিতেই তার বিরুদ্ধে মামলাগুলো দ্রুত শেষ করার পাঁয়তারা করছে।
দুপুরে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আগে আলোচনায় তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সরকারকে বারবার আলোচনার আহ্বান জানালেও সরকার তার আহ্বানে সাড়া দিচ্ছে না।
বরং বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে সরকার দেশকে কারাগারে পরিণত করেছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।








