পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন।
আজ সোমবার বেলা দেড়টার দিকে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই শুভেচ্ছা বার্তা নিয়ে যান উপদপ্তর সম্পাদক ওয়াহিদুর রহমান।
খালেদা জিয়ার পক্ষ থেকে এই শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন চেয়ারপার্সনের পিএস এ বি এম আব্দুস সাত্তার।







