বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমেই মুক্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র ফিরিয়ে আনতে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দলীয় নেতাকর্মীদের নিয়ে বুধবার তার মাজার জিয়ারত করেন দলের মহাসচিব। এসময় মির্জা ফখরুল একথা বলেন।
চেয়ারপার্সন কারাগারে থাকায় এবার নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান দলের মহাসচিব। শ্রদ্ধা জানানো শেষে তিনি কথা বলেন আগামী নির্বাচনে তাদের দাবি নিয়েও।
পুরো দেশ কারাগারে পরিণত হয়েছে অভিযোগ করে আটক নেতাকর্মীদের মুক্তি দাবি করেছেন মির্জা ফখরুল।








