কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়ে আসা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা যায়, সোমবার বেলা ১১টা থেকে ১২টার মধ্যে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে আসা হবে। তবে তার আগে খালেদা জিয়াকে আদালতে হাজির করা হতে পারে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, খালেদা জিয়ার চিকিৎসার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে তার জন্য হাসপাতালের কেবিন প্রস্তুত রাখা হয়েছে।









