চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার সাজা: সংলাপে বিএনপির শঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা বাড়ার পর সরকারের সঙ্গে সংলাপের সফলতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিএনপি। 

সাজা বাড়ার রায়কে শুধু রাজনৈতিক প্রতিহিংসাই নয়, ব্যক্তিগত প্রতিহিংসার রায় বলেও অভিযোগ করে দলটি বলছে, সংলাপের ব্যাপারে সরকার কতোটা আন্তরিক এবং তা কতোটা ফলপ্রসূ হবে – এ রায়েই সেটা বোঝা যাচ্ছে।

মঙ্গলবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় উচ্চ আদালতে আপিল করেছিলাম আমরা। তার আদেশ দিয়েছেন হাইকোর্ট। এই আদেশ আমাদেরকে পুরোপুরিভাবে স্তম্ভিত ও বিস্মিত করেছে। ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেছে। এটা নজিরবিহীন।

‘‘সবারই ধারণা ছিলো বেগম খালেদা জিয়া খালাস পেয়ে যাবেন। এই অস্বাভাবিক রায় পরিস্কারভাবে সরকারের ইচ্ছার প্রতিফলন বলে মনে করছি আমরা।’’

এই সরকার আদালত ব্যবহার করে গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। এই রায়ে পরিস্কার যে সরকার কোনো মতেই একটি অংশগ্রহণমূলক নির্বাচনে আগ্রহী নয়। এই সরকার বিএনপি, বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে রাজনীতি এবং নির্বাচন থেকে দূরে রাখতে চায়।’

‘‘এ রায় বৃদ্ধি পুরোপুরি সরকারের ইচ্ছার প্রতিফলন। আমরা এ রায় সম্পূ্র্ণভাবে প্রত্যাখ্যান করছি। জনগণ এর বিচার করবে।’’

Reneta

এই অবস্থায় সংলাপে যাবেন কিনা – এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, সংলাপে যাব কিনা এখনো বলতে পারছি না। আলোচনার পর বলতে পারবো।

সংলাপে গেলে বিএনপির অবস্থান কি হবে এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ৭ দফা দাবিই হবে আমাদের অবস্থান। এর বাইরে কোনো অবস্থান নেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

মঙ্গলবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজা আরো ৫ বছর বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট।

এছাড়াও এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য দুই আসামিকে বিচারিক আদালতের দেয়া সাজাই বহাল রেখেছেন আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়ালিড নিউজসংলাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: তথ্যমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতা সম্পর্কে জানি: গার্সিয়া

জুলাই ১০, ২০২৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মা নিহত, বাবা-ছেলে আহত

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT