চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার রিট: বিচারকের প্রতি অনাস্থা খালেদার আইনজীবীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৮
আদালত
A A
খালেদা জিয়া-জামিন শুনানির আবেদন হাইকোর্টে

নির্বাচন কমিশনে (ইসি) তিনটি আসনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বেগম খালেদা জিয়ার করা তিনটি রিট বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চে শুনানিতে অনাস্থা জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী।

বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসানের একক হাইকোর্ট বেঞ্চে খালেদার তিনটি রিটের শুনানির জন্য উঠলে এ বেঞ্চে বিষয়টি শুনানি করতে অনাস্থার কথা জানান খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এরপর আদালত অনাস্থার বিষয়ে লিখিত আবেদন দিতে বলেন। সময়ের অভাবে লিখিত আবেদন আনতে না পারার কথা জানান খালেদা জিয়ার আইনজীবী। তখন আদালত অনাস্থার লিখিত আবেদন জমা দিতে বলে সোমবার পর্যন্ত বিষয়টির শুনানি মুলতবি করেন।

এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী বদরুদ্দোজা বাদল বলেন, যেহেতু এই রিটের বিষয়টি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ থেকে এর আগে বিভক্ত আদেশ এসেছিল। তাই নিয়ম অনুযায়ী বিভক্ত আদেশ প্রদানকারী বিচারকের চেয়ে সিনিয়র বিচারকের বেঞ্চে এ রিট শুনানি হওয়ার কথা। কিন্ত বিভক্ত আদেশ দেয়া বেঞ্চের বিচারকের চেয়ে জুনিয়র বিচারকের বেঞ্চে বিষয়টি আজ শুনানির জন্য এলে আমরা অনাস্থা জানাই।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। আর অপর পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে খালেদা জিয়ার এই তিনটি রিটের শুনানি নিয়ে মঙ্গলবার বিভক্ত আদেশ দেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ।

বিভক্ত আদেশের ফলে নিয়ম অনুযায়ী বিষয়টি মঙ্গলবার প্রধান বিচারপতির কাছে যায়। প্রধান বিচারপতি খালেদা জিয়ার এ তিনটি রিট শুনানির জন্য বিচারপতি জে বি এম হাসানকে নিয়ে নতুন বেঞ্চ গঠন করে দেন। সে ধারাবাহিকতায় খালেদা জিয়ার তিনটি রিট এ বেঞ্চে শুনানি হয়।

এর আগে ফেনী-১ এবং বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনের মনোনয়নপত্র নির্বাচন কমিশন কর্তৃক বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গত রোববার হাইকোর্টে রিট করেন খালেদা জিয়া।

দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার তিনটি আসনের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বাতিলের রায় রোববার বহাল রাখে নির্বাচন কমিশন।

গত শনিবার প্রধান নির্বাচন কমিশনারসহ চারজন কমিশনার খালেদার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। তবে কমিশনার মাহবুব তালুকদার খালেদার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন।

এর আগে এই তিনটি আসনে জমা দেয়া খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। দুই বছরের বেশি কারাদণ্ড থাকায় খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনখালেদা জিয়ামনোনয়নরিট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতীয় দলে জোড়া আঘাত

পরবর্তী

সাইয়িদের গাড়িবহরে হামলার অভিযোগ

পরবর্তী

সাইয়িদের গাড়িবহরে হামলার অভিযোগ

টার্গেট কিলিং ও নাশকতার পরিকল্পনায় জেএমবি: পুলিশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT