চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার মুক্তি দাবিতে দেশব্যাপী জনসভার প্রস্তুতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৮
রাজনীতি
A A

দুর্নীতির দায়ে কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবিতে চলতি মাসে সারাদেশে জনসভা করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী জানিয়েছেন, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১২ মার্চের জনসভায় ব্যাপক লোক সমাগমের প্রস্তুতি নেয়া হচ্ছে। এছাড়াও ১৫ মার্চ চট্টগ্রামে এবং ৩১ মার্চ রাজশাহীতে জনসভা করা হবে।

শনিবার দুপুর রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে পুলিশের অনুমতি এখনও পাওয়া যায়নি।

‘জনসভার অনুমতির ব্যাপারে আমরা এখনও কিছু জানি না। পুলিশের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। দেখা যাক, আজকে-কালকের দিন আছে।’

রিজভী বলেন, যখনই তারা (পুলিশ) বলবে অনুমতির কথা, আমাদের সকল প্রস্তুতি রেখেছি। বিশাল মানুষের ঢল হবে এই জনসভায়।

‘চট্টগ্রাম ও রাজশাহীর জনসভার পর অন্য বিভাগীয় শহরগুলোতে কবে জনসভা হবে- তা স্থানীয় নেতারা বসে ঠিক করবেন।’

Reneta

ওবায়দুল কাদেরকে বেসামাল ও মিথ্যাবাদী আখ্যা দিয়ে রিজভী বলেন, গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির অনুমতি নিয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেসামাল মিথ্যা কথা বলছেন।

‘তিনি (কাদের) বলেছেন, বিএনপি বেআইনিভাবে সমাবেশ করেছে। এত বড় টাটকা মিথ্যা কথা তিনি কীভাবে বললেন? তাকে বেসামাল মিথ্যাবাদী ছাড়া আর কী বা বলতে পারি?’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: বরিশালে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের শ্রদ্ধা নিবেদন (সংগৃহীত)।

জুলাই অভ্যুত্থানে অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: তথ্যমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জাপানের পথ অনুসরণ করে স্টেম শিক্ষায় এগোতে চায় বাংলাদেশ: ববি হাজ্জাজ

আগস্ট ৫, ২০২৬

দলবদল আলোচনার মাঝে রিয়ালের অনুশীলনে ভিনিসিয়াস, যা বললেন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এই গরমে খান ৩ স্মুদি, মিলবে প্রশান্তি ও পুষ্টি

আগস্ট ৫, ২০২৬

রাজধানীতে একাধিক কর্মসূচি, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ ডিএমপির

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT