বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর রাস্তায় লিফলেট বিতরণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এসময় তাদের সঙ্গে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরনো পল্টন স্কাউটভবনের সামনে ও নাইটেঙ্গেল মোড়ে লিফলেট বিতরণ করেন তারা। এ সময় রাস্তা পাশের দোকানদার, পথচারী এবং রিকশাচালকের হাতে লিফলেট তুলে দেন বিএনপির এই দুই শীর্ষ নেতা।
এছাড়া মতিঝিলে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নিউ মার্কেট এলাকায় আমির খসরু মাহমুদ চৌধুরী, মৌচাকে ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, হাতিরপুলে শওকত মাহমুদ, জুরাইন রেলগেটে বরকত উল্লাহ বুলু ও ধোলাইখালে অ্যাডভোকেট আহমেদ আজম খান লিফলেট বিতরণ করেন।
যুবদল সহ বিএনপির অন্য সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোও লিফলেট বিতরণ করেছে।







