চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার বিরুদ্ধে হত্যা-রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবেদন ১৭ মে

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
১২:২০ পূর্বাহ্ন ১৬, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

অবরোধে ৪২ জনকে পুড়িয়ে মারা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে বেগম খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবেদন ১৭ মে আদালতে জমা দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।

জননেত্রী পরিষদের প্রেসিডেন্ট এবি সিদ্দিকী গত ২ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলাটি দায়ের করেন। ওইদিনই শুনানি শেষে মামলার বিষয়ে তদন্ত করে রাজধানীর গুলশান থানাকে তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত।

মামল‍ার অন্য তিন অভিযুক্ত হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এমাজউদ্দিন আহম্মেদ এবং ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।

মামলার অভিযোগে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম  খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে ৫ জানুয়ারি বিকেল ৫টায় সারাদেশে শান্তিপূর্ণ অবরোধ পালনের ঘোষণা দেন এবং এর পর দফায় দফায় হরতাল আহ্বান করেন। এ কর্মসূচির ঘোষণার পর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে অগ্নিদগ্ধ হয়ে ৪২ মারা গেছেন এবং সরকারের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে।

এসব অভিযোগ এনে দণ্ডবিধির ৩০২, ৩৪ ও ১০৯ ধারায় আদালতে এসে জননেত্রী পরিষদের সভাপতি মামলাটি দায়ের করেন।

এর আগে রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মানুষ মারা ও কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানে পেট্রোল বোমা হামলার অন্য এক ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবরোধখালেদা জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

এপ্রিল ৪, ২০২৬

‘দম’ দেখলেন বাস্তবের নূর, কাঁদলেন নিশো

এপ্রিল ৪, ২০২৬

রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের

এপ্রিল ৪, ২০২৬

ভালুকায় কলাচাষে সংকট, কৃষক চান সহায়তা

এপ্রিল ৪, ২০২৬

‘বেসরকারি খাতের উপদেষ্টা পরিষদ’ নিয়ে বিভ্রান্তি, স্পষ্ট করল বিডা কর্তৃপক্ষ

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT