চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার জিয়ার জামিন শুনানি পিছিয়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৮
আদালত
A A

কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের পেট্রোল বোমায় বাসের ৮ যাত্রী হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানির দিন পিছিয়ে ৩ অক্টোবর  নির্ধারণ করেছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষীতে কুমিল্লার ৫ নং আমলি আদালতের ভারপ্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জালাল উদ্দিন রোববার এ আদেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন।

Banglabid

আদালত সূত্রে জানা গেছে, বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা লাগাতার হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশ কোচ কুমিল্লার চৌদ্দগ্রামে জগমোহনপুর নামক স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আগুনে পুড়ে বাসের ঘুমন্ত ৮ যাত্রী মারা যান।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। এ দুটি মামলায় ২ বছর ১ মাস তদন্ত ও পুলিশসহ ৬২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এসআই মো. ইব্রাহিম গত বছরের ৬ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন।

খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বলেন, ‘খালেদা জিয়া বয়োবৃদ্ধ, গুরুতর অসুস্থ এবং তিনি দেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। আমরা তার জামিন চেয়েছি, কিন্তু একাধিকবার তার জামিন আবেদনের শুনানি পেছানো হয়েছে। আদালত তার জামিন শুনানির দিন পিছিয়ে ৩ অক্টোবর নির্ধারণ করেছেন। আমরা আশা করি আদালতে ন্যায়বিচার পাবো।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লাখালেদা জিয়াপেট্রোল বোমাসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রতারণার অভিযোগে টেসলার চেয়ারম্যান পদ ছাড়তে বাধ্য হচ্ছেন ইলন মাস্ক

পরবর্তী

ভারতের আকাশসীমায় পাকিস্তানি হেলিকপ্টারকে ভূপাতিত করার চেষ্টা

পরবর্তী
ভারতের আকাশসীমায় পাকিস্তানি হেলিকপ্টার

ভারতের আকাশসীমায় পাকিস্তানি হেলিকপ্টারকে ভূপাতিত করার চেষ্টা

ডেঙ্গু-চিকুনগুনিয়া সচেতনতায় ডিএনসিসি'র বাউল গানের রোড শো

সর্বশেষ

আরব আমিরাতে বৃত্তির সুযোগ, অগ্রাধিকার পাচ্ছে ৮ দেশ

আগস্ট ১৮, ২০২৬

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের অঙ্গীকার

আগস্ট ১৮, ২০২৬

রাজধানী ও চট্টগ্রাম-বগুড়ায় নারীদের জন্য পিংক বাস সার্ভিস চালু

আগস্ট ১৮, ২০২৬

সরকারের ১৮০ দিন: শিক্ষায় পরিবর্তনের সূচনা

আগস্ট ১৮, ২০২৬

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়তে প্রধানমন্ত্রীর আহ্বান

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT