জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন পিছিয়ে ৫ মে ঠিক করেছেন আদালত। ওইদিন তাকে আদালতে হাজির থাকার নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদনের শুনানির পর ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ আদেশ দেন।
এ দিন হাজির হওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি বলে জানান আইনজীবীরা।
অবশ্য জিয়া হাজির না থাকলেও অন্য দুই আসামী ডক্টর জিয়াউল ইসলাম মুন্না এবং মনিরুল ইসলাম খান আদালতে হাজির ছিলেন।








