চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার আত্মপক্ষ সমর্থনের পরবর্তী দিন ৫ জানুয়ারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৬
আদালত
A A

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনে সময়ের আবেদন মঞ্জুর করেছেন আদালত। আগামী ৫ জানুয়ারি আদালতে হাজির হয়ে খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনের আবেদনের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে সময়ের আবেদন জানান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

ঢাকার বকশীবাজার এলাকার উমেষ দত্ত রোডে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে মামলাটির বিচার কার্যক্রম চলছে। খালেদা জিয়া আদালতে হাজির হয়ে গত ১ ডিসেম্বর আত্মপক্ষ সমর্থনে বক্তব্য পেশ শুরু করেন। এরপর দু’টি ধার্য তারিখে তার পক্ষে সময় নেয়া হয়। আজ বৃহস্পতিবার ছিলো মামলাটির ধার্য তারিখ।

জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলায় তদন্তকারী কর্মকর্তা ও বাদী দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদসহ ৩২ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতবছর ১৯ মার্চ এ মামলায় খালেদা জিয়া ও তার বড় ছেলে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করা হয়।

এই মামলার অন্য আসামিরা হলেন- খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

অস্ট্রেলিয়ায় তাইজুলের চোট: কতটা গুরুতর, এখন কেমন আছেন?

আগস্ট ৭, ২০২৬

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

আগস্ট ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

আগস্ট ৭, ২০২৬

হাসপাতালে মিঠুন চক্রবর্তী, ছুটে গেলেন শুভেন্দু

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT