চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদাকে ২ ফেব্রুয়ারি আবার হাজিরা দিতে হবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৭
আদালত
A A
ভারতের নতুন রাষ্ট্রপতি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম ২ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন আদালত। ওইদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অন্যদের হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

মামলায় হাজিরা দিতে সোমবার বেলা ১১টার কিছু পরে বকশিবাজারে তৃতীয় বিশেষ জজ আদালতে পৌঁছান খালেদা জিয়া।

এরপর রাষ্ট্রপক্ষ থেকে বেগম জিয়াকে ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের কার্যক্রম শুরু করার অনুরোধ করলেও খালেদা জিয়ার পক্ষে আইনজীবীরা মামলার বিষয়বস্তু নিয়ে কথা বলা শুরু করেন।

আইনজীবীরা জানান, বেগম খালেদা জিয়া ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের কাজ শুরু করতে চাচ্ছেন না।

কারণ হিসেবে খালেদা জিয়ার পক্ষের আইনজীবীরা বলেন, আগের নেয়া সাক্ষ্যগুলোর মধ্যে একজন সাক্ষীর বক্তব্যের সঙ্গে রাষ্ট্রপক্ষের সাক্ষীর সাক্ষ্যের পার্থক্য রয়েছে। তাই তারা মামলার একটি অংশ পুনঃতদন্তের দাবি জানিয়েছেন।

উভয়পক্ষের শুনানির পর দুপুর আড়াইটা পর্যন্ত আদালত মুলতবি করা হয়। বিরতির পর আবার আদালতের কার্যক্রম শুরু হওয়ার পর ২ ফেব্রুয়ারি তারিখ ধার্য করা হয়।

Reneta

গত ১২ জানুয়ারি জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া আদালতে হাজিরা দিলে মামলার পরবর্তী শুনানি ২৬ জানুয়ারি ঠিক করেন আদালত। কিন্তু ২৬ তারিখে তিনি আদালতে না যাওয়ায় ৩০ জানুয়ারি তাকে হাজির হতে বলা হয়।

ওই মামলায় ২৬ জানুয়ারি খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনে বাকি বক্তব্য উপস্থাপন ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাজিরার দিন ধার্য ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে লন্ডনে থাকা তারেক রহমান আদালতে না আসায় তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আজ সোমবার হাজিরা না দিলে খালেদা জিয়ার জামিনও বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলে ওইদিন জানান বিচারক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যানসারে সহঅভিনেতার মৃত্যু, যা বললেন আমির খান

আগস্ট ৫, ২০২৬

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT