চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাবার মানেই নিষেধ নয়

নুসরাত শারমিননুসরাত শারমিন
২:৪৮ অপরাহ্ন ১৬, ফেব্রুয়ারি ২০১৭
লাইফস্টাইল
A A

খাবার সম্পর্কে মানুষের মনে আছে নানা ভ্রান্ত ধারণা। এসব ধারনার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা হয়তো নেই, কিন্তু অনেকেই তা বিশ্বাস করে। তাই অনেকেরই প্রতিদিনের খাবারে পর্যাপ্ত পুষ্টিগুণ থাকে না। জেনে নিন সুস্থভাবে জীবনযাপন করার জন্য কিছু পুষ্টিকর খাবার সম্পর্কে।

ফ্যাট মানেই খারাপ নয়
অনেকেরই ধারনা ফ্যাট মানেই শরীরের জন্য ক্ষতিকর। স্যাচুরেটেড এবং ট্রান্স ফ্যাট শরীরের জন্য ক্ষতিকর হলেই আনস্যাচুরেটেড ফ্যাট শরীরের জন্য উপকারী। আনস্যাচুরেটেড ফ্যাটে কিছু প্রয়োজনীয় ফ্যাটি এসিড থাকে, তা শরীরের খারাপ কোলেস্টরেল কমাতে সহায়তা করে। খাবার তালিকায় স্বাস্থ্যকর এই ফ্যাট যোগ করতে চাইলে ক্যানোলা অয়েলকে বেছে নিতে পারেন। কারণ ক্যানোলা অয়েলে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ সবচেয়ে কম।

নানান বীজ
মাত্র এক টেবিল চামচ সিয়া বীজ প্রতিদিনের ফাইবারের চাহিদার ১৯ ভাগ পূরণ করে। এতে আরও রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং ফ্যাটি এসিড। এছাড়া খাবার তালিকায় তিসি বীজও যোগ করতে পারেন। তিসি বীজে আছে ওমেগা-৩ এবং ওমেগা-৬ ফ্যাটি এসিড, ভিটামিন বি১, বি২, বি৬ এবং নানান পুষ্টি উপাদান, যা শরীরে শক্তি যোগায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কুমড়া বীজে আছে জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়াম এবং মিনারেল যা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

শরীর গঠনে প্রোটিন
প্রোটিন হলো শরীর গঠনের মূল উপাদান। কোষ গঠন এবং পুনর্গঠনের জন্য প্রোটিন জরুরি উপাদান। প্রতিদিনের ক্যালোরির চাহিদার ১০ থেকে ৩৫ শতাংশ প্রোটিনের মাধ্যমে পূরন করা উচিত। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম, মাছ, মাংস, ডাল, সিমের বীজ, দুধ এবং বাদাম রাখা উচিত।

৫টি সবজি ১টি ফল
সুস্থ থাকার জন্য প্রতিদিন পাঁচ রকম সবজি এবং কমপক্ষে একটি ফল খাওয়ার অভ্যাস করতে হবে। এই খাদ্যাভ্যাসে কোষ্ঠ্যকাঠিন্য এবং হজমের সমস্যা এড়ানো যাবে। এছাড়াও ক্যান্সার, হৃদপিণ্ডের নানান সমস্যার ঝুঁকি কমে যাবে প্রতিদিনের এই অভ্যাসে।

নানান বাদাম
বাদামে আছে আনস্যাচুরেটেড ফ্যাট যা শরীরের জন্য ভালো। আখরোট, কাজু, পেস্তা এবং চিনাবাদামে প্রচুর ফাইবার আছে, যা হজমে সহায়তা করে। একমুঠো বাদামে প্রায় ১৬০ ক্যালোরি, ৬ গ্রাম প্রোটিন এবং ৩ গ্রাম ফাইবার থাকে। এছাড়াও আখরোটে ওমেগা-৩ ফ্যাট আছে। তবে মনে রাখা জরুরি যে বাদামে প্রচুর ক্যালরি আছে। তাই ওজন কমাতে চাইলে বিকালের পর বাদাম না খাওয়াই ভালো।

Reneta

আঁশযুক্ত খাবার
হোল গ্রেইন যেমন লাল চাল, লাল আটা, মাল্টি গ্রেইন ব্রেড ইত্যাদি খাদ্য তালিকায় যুক্ত করা উচিত। কারণ হোল গ্রেইন খাবারে প্রচুর ফাইবার আছে যা শরীরের জন্য জরুরি। বিশেষ করে যারা ওজন কমানোর জন্য চেষ্টা করছেন তারা এই খাবারগুলো বেছে নিতে পারেন।

তৃষ্ণা নাকি ক্ষুধা?
অনেক সময় শরীরে পানির প্রয়োজন হলেও ক্ষুধার অনুভূতি হয়। প্রতিদিন কমপক্ষে ৮ গ্লাস পানি পানের অভ্যাস করা উচিত। তবে ঘাম বেশি হলে পানি খাওয়ার পরিমাণ আরও বাড়াতে হবে। মাঝে মাঝে পানির বিকল্প হিসেবে লেবু পানি, চিনি ছাড়া জুস, স্কিম মিল্কও খেতে পারেন।

তথ্য সূত্র : এনডি টিভি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

মিশারীর ৬ উইকেট, স্কুল ক্রিকেটে গনি মডেল হাই স্কুলের দাপুটে জয়

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালীতে গুলি! কাছাকাছি মার্কিন রণতরী

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে ‘ব্ল্যাকমেইল’ না করতে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাড়ল জ্বালানি তেলের দাম, ১৯ এপ্রিল থেকে কার্যকর

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT