চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাদ্য সংকট না থাকলেও শুল্কমুক্ত চাল আমদানির পরিকল্পনা

মোরছালীন বাবলামোরছালীন বাবলা
৭:৪১ অপরাহ্ণ ০৪, মে ২০১৭
বাংলাদেশ
A A
খাদ্যমন্ত্রী

দেশে খাদ্যশস্যের সংকট নেই বলে জানিয়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে খাদ্যশস্যের দাম বাড়িয়েছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে শুল্কমুক্ত চাল আমদানির কথা সরকারের বিবেচনাধীন বলে জানিয়েছেন তিনি।

ভারি বৃষ্টিপাতের ফলে হাওর অঞ্চলে ফসলহানি, বাজারে চালের দামের ঊর্ধ্বগতি, চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান কেনাসহ বর্তমান পরিস্থিতি মোকাবেলায় করণীয় নিয়ে চালকল মালিকদের সঙ্গে খাদ্যভবনে খাদ্যমন্ত্রীর বৈঠক হয়।

আলোচনায় অংশ নিয়ে চালকলের মালিকরা বলেন, তাদের কাছে ধান চালের কোন মজুদ নেই। বাজারে চালের সংকট মোকাবেলায় শুল্কমুক্ত চাল আমদানির কথা বলেন তারা।

এ বিষয়ে বক্তব্য তুলে ধরেন চাল কল মালিক এসোসিয়েশন সাধারণ সম্পাদক লায়েক মিয়া।

খাদ্যমন্ত্রী বলেন, সরকারের কাছে ৫ থেকে সাড়ে ৫ লাখ মেট্রিক টন খাদ্যের মজুদ আছে। হাওরের ফসলহানিকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে।

খাদ্যমন্ত্রী বলেন, ৮/৯ দিন পর দেশের বিভিন্নস্থানে কৃষকের ঘরে ফসল উঠতে শুরু হবে। তখন অনেকটাই স্বাভাবিক হয়ে উঠবে পরিস্থিতি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাদ্যমন্ত্রী কামরুল ইসলামদুর্গত হাওর অঞ্চল
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ১২, ২০২৬

টানা বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT