চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাদেম হানিফের ‘খুনি’ আরেক খাদেম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

আজিমপুর কবরস্থান জামে মসজিদের খাদেম হানিফ শেখ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রো।

পিবিআই বলছে, ওই মসজিদের প্রধান খাদেম হিসেবে কর্মরত ছিলেন সাইফুল ইসলাম (৩৮)। তবে তার কাজে অসন্তুষ্ট মসজিদ কর্তৃপক্ষ গত মে মাসে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। এরপর প্রধান খাদেম হিসেবে নিয়োগ দেওয়া হয় হানিফ শেখকে। এই ঘটনাকে কেন্দ্র করেই খুন হন হানিফ।

মঙ্গলবার  রাজধানীর ধানমন্ডি পিবিআই প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান বনজ কুমার মজুমদার জানান, পদ হারিয়ে সাইফুলকে ক্ষুব্ধ হন। সহকারী খাদেম হয়েও সে প্রধান খাদেমকে বিভিন্ন কাজের নির্দেশনা দিতে থাকেন। এ নিয়ে সাইফুলের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে অভিযোগও করেন হানিফ। এসব বিষয়ের পাশাপাশি হারানো পদ ফিরে পেতে হানিফকে খুন করেন সাইফুল।

Banglabid

সোমবার চট্টগ্রামের আগ্রাবাদ থেকে সাইফুলকে গ্রেপ্তার করে পিবিআই ঢাকা মেট্রো। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের দায়ও স্বীকার করেছেন তিনি।

বনজ কুমার বলেন, ‘আজিমপুর গোরস্থান মেয়র হানিফ জামে মসজিদটি গত বছরের ৪ নভেম্বর উদ্বোধনের পর সাইফুল খাদেম হিসেবে যোগদান করেন। কিন্তু তিনি সঠিক ভাবে দায়িত্ব পালন না করায় কর্তৃপক্ষ গত রমজানের আগে হানিফকে খাদেম হিসেবে নিয়োগ দেয়।’

‘‘হানিফ তার দায়িত্ব পালন করতে গিয়ে সাইফুলকে বিভিন্ন কাজের জন্য নির্দেশ দিতেন এবং সাইফুলের দায়িত্ব অবহেলার বিষয়টি কর্তৃপক্ষকে বলতেন। এই বিষয় নিয়ে সাইফুলের সঙ্গে হানিফের মনোমালিন্য দেখা দেয়। এর জের ধরে এবং নিজের পদ ফিরে পেতে হানিফকে খুনের পরিকল্পনা করেন সাইফুল।’’

Reneta

পিবিআই প্রধান বলেন, ‘গত ২ জুলাই কাজ করতে বলায় সাইফুল তাতে অস্বীকৃতি জানায় এবং এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটিও হয়। বিকেল চারটার দিকে হানিফ খাবার শেষ করে ফ্লোরে ঘুমিয়ে পড়েন। ওই সময়ে রুমে কেউ ছিলেন না। এই সুযোগে সাইফুল রান্নঘর থেকে একটি চাকু এনে ঘুমন্ত হানিফের পেটে আঘাত করে।’

পিবিআইয়ের সংবাদ সম্মেলন

‘‘হানিফের মৃত্যু নিশ্চিত হওয়ার পর সাইফুল বাইরে থেকে প্লাটিকের বস্তা ও পলিথিন নিয়ে আসেন এবং মৃতদেহ বস্তায় ঢুকিয়ে ব্যালকনিতে একটি বাঁশের ঝুড়িতে রেখে দেন। এ অবস্থায় রাত ৯টার দিকে সুস্থ মস্তিষ্কে সে বাইরে খাওয়া-দাওয়া করে রুমে ফেরত আসে। রাতে সবাই ঘুমিয়ে পড়লে হানিফের মরদেহ বাইরে একটি ভাঙ্গা কবরস্থানে রেখে আসবে বলে পরিকল্পনা করে। কিন্তু অন্যরা জেগে থাকায় রাত সাড়ে ১১ টার দিকে সিদ্ধান্ত বদল করেন খুনি সাইফুল। তার বাবা মারা গেছে বলে মসজিদ থেকে গ্রামের বাড়ির উদ্দেশে বেরিয়ে যান।’’

ঘটনার পরদিন রাতে মসজিদ পরিচ্ছনতার কাজে নিয়োজিত বাহাউদ্দিন ও নতুন খাদেম ফরিদ নিহত খাদেম হানিফের কক্ষে ঘুমাতে যায়। কিন্তু দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তারা বস্তা খুলে খাদেম হানিফের লাশ দেখতে পান।

পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওসি মোয়াজ্জেমের জামিন আবেদন উত্থাপন হয়নি মর্মে খারিজ

পরবর্তী

ভারতের অনুরোধে ওল্ড ট্রাফোর্ডের আকাশ নো-ফ্লাই জোন

পরবর্তী

ভারতের অনুরোধে ওল্ড ট্রাফোর্ডের আকাশ নো-ফ্লাই জোন

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

সর্বশেষ

রাশিয়ার পোদোলস্কের কাছে কোলেদিনো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইউক্রেনীয় ড্রোন হামলা

যুক্তরাজ্যকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের শর্ত ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যে আলোচনা

আগস্ট ১৮, ২০২৬

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, চিন্তিত শিক্ষা বোর্ডগুলো

আগস্ট ১৮, ২০২৬
পে স্কেল

সরকারি চাকরির পে স্কেল আসছে, বেসরকারির জন্য কী?

আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়াতে স্কোয়াডে যাকে ডাকল অস্ট্রেলিয়া

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT