চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাগড়াছড়িতে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আত্মসমর্পণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৯
- সেমি লিড, খাগড়াছড়ি, জনপদ
A A

খাগড়াছড়ির মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, আপনারা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন, সরকার আপনাদের সহায়তা করবে।

বুধবার খাগড়াছড়ির রামগড় থানা ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সব জেলার মত পার্বত্য তিন জেলাও সমানতালে এগিয়ে চলছে। পার্বত্য তিন জেলার প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি পর্যটনের জন্য পৃথিবীর মধ্যে অনন্য স্থান। এরকম পরিবেশ কখনো অশান্তির হতে পারে না। আমরা পার্বত্য এলাকার শান্তি সংরক্ষণে পার্বত্য এলাকার জনগণের সহযোগিতা কামনা করছি।

তিনি বলেন, দেশের জনগণের সহযোগিতায় বর্তমানে দেশ অনেকটা জঙ্গিবাদ মুক্ত। সবার সহযোগিতায় মাদকমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার সক্ষম হবে। চরমপন্থিরা আত্মসমর্পণ করেছে এবং তারা এখন স্বাভাবিক জীবন যাপন করছে। সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করা হয়েছে। এ এলাকার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী কেউ যদি আত্মসমর্পণ করতে চান তাহলে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। সরকার সহযোগিতা করবে।

‘যারা চাঁদাবাজি করে; তারা দেশের ক্ষতি করে নিজেদের ভাগ্য ফেরাতে চাঁদাবাজি করে। চাঁদাবাজদের সবাই বর্জন করবেন। পাহাড়ে শান্তি বজায় থাকবে এবং অপার সৌন্দর্যময় এ এলাকা বিশ্ব পর্যটকদের এক আকর্ষণীয় স্থান হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অন্যান্যরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT