চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খাঁচা’র টিকিট না পেয়ে মন খারাপ করে ফিরছে দর্শক

সুদীপ্ত সাইদ খান সুদীপ্ত সাইদ খান
৬:২৬ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সিনেমা হলের টিকিট কাউন্টারে দর্শকরা অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে শুক্রবার মুক্তি পেয়েছে সরকারি অনুদানে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘খাঁচা’। শুক্রবার সকাল ১১টা ২০ মিনিটে এই ছবির ছবিটির প্রথম শো হয়। সকাল থেকেই ‘খাঁচা’ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল লক্ষ্যণীয়। শুক্রবার হওয়ায় সকালের দিকে টিকিট কাউন্টারে মানুষের ভিড় একটু কম থাকলেও বিকেলের দিকে বাড়তে থাকে দর্শকদের ভিড়। এমনকি এক পর্যায়ে টিকিট না পেয়ে মন খারাপ করে বাড়ি ফিরতে হয় অনেককে।

স্টার সিনেপ্লেক্স-এর ম্যানেজার মেসবাহ উদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘সকালের দিকে স্বাভাবিকভাবেই টিকিট বিক্রির হার কম ছিল। তারপরও তুলনামুলকভাবে বেশ ভালো ছিল। তবে বিকেলের দিকে প্রচুর দর্শক ছবিটি দেখতে আসেন। ফলে শো শুরুর অনেক আগে সব টিকিট শেষ হয়ে যায়। এজন্য অনেকে টিকিট না পেয়ে চলে গেছেন। আশা করছি ছবিটি সাড়া জাগাবে। এর জন্য আরও অপেক্ষা করতে হবে আমাদের।’

দুই ঘণ্টার এই ছবিটি দেখতে অনেকে পরিবার বা সঙ্গীকে সাথে নিয়ে এসেছেন। সাবের নামের একজন দর্শক বলেন, ‘আমার স্ত্রীকে সাথে নিয়ে এসেছি খাঁচা ছবি দেখতে। আশা করছি আমরা ছবিটি উপভোগ করবো।’

বাংলাদেশের সংবাদ ও দর্শকদের জন্য চ্যানেল আই অনলাইন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে কেউ কেউ স্ট্যাটাস দিয়ে টিকিট না পাওয়ার বিষয়ে জানান দিচ্ছেন। এমনই একজন মুভিয়ানা ফিল্ম সোসাইটির আহ্বায়ক বেলায়েত হোসেন মামুন। তিনি ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেন, ‘খুব ভালো যে আকরাম খানের খাঁচা দেখতে বহু মানুষ এসেছেন, তাই টিকিট পেলাম না! আজ দেখা হলো না। সময় করে পরে দেখে নেব।’

১৯৪৭ সালে দেশভাগের প্রেক্ষাপটে পূর্ব বাংলায় আটকে পড়া এক ব্রাক্ষণ পরিবারের কাহিনি নিয়ে ছবিটি নির্মাণ করা হয়েছে। তাদের স্বপ্ন তারা আর এদেশে নয়, বরং পশ্চিমবঙ্গের কোন মুসলিম পরিবারের সাথে বাড়িটি বদল করে সেখানে পাড়ি জমাবে। সেই স্বপ্নকে ঘিরে চলতে থাকে তারা। আর ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হতে থাকে পরিবারটির জীবনের গল্প। অবশেষে নিয়তির কাছে পরাজিত হতে হয় তাদের। ওপারে যাওয়ার স্বপ্ন তাদের স্বপ্ন-ই থেকে যায়। ছবিতে দেশভাগের ফলে হাজারও ব্যক্তি জীবনের হাহাকার ফুটে উঠেছে একটি মাত্র পরিবারের প্রতিচ্ছবি ‍হয়ে।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বনে এই ছবি নির্মাণ করা হয়েছে। অভিনয় করেছেন আজাদ আবুল কালাম (অম্বুজাক্ষ), জয়া আহসান (সরোজিনী), মামুনুর রশীদ, চাঁদনী, শাহেদ আলী সুজন, আরমান পারভেজ মুরাদসহ আরও অনেকে।

ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্মখাঁচা ছবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আন্তর্জাতিক কনফারেন্সে প্রফেসর মাহবুবের অংশগ্রহণ

পরবর্তী

তুষার-মেহেদীর শতকে খুলনার রান-পাহাড়

পরবর্তী
ক্রিকেটার তুষার-মেহেদী মাঠে ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

তুষার-মেহেদীর শতকে খুলনার রান-পাহাড়

এমপি খোকা রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ করছেন, এরশাদ উপস্থিত আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এরশাদকে সঙ্গে নিয়ে রোহিঙ্গাদের ত্রাণ দিলেন এমপি খোকা

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT