চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খরা কাটানোর মিশনে খুলনার পুঁজি ১২৮

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলের চলতি আসরে চারটি ম্যাচ খেলে ফেললেও জয়ের মুখ দেখতে পারেনি খুলনা টাইটানস। সিলেটপর্বের প্রথম আর নিজেদের পঞ্চম ম্যাচেও তেমন সুবিধাজনক অবস্থায় নেই মাহমুদউল্লাহ রিয়াদের দল। রাজশাহী কিংসের বিপক্ষে খরা কাটানোর ম্যাচে আগে ব্যাট করে ১২৮ রানের পুঁজি পেয়েছে তারা।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ফেরেন জহুরুল ইসলাম। উদানার বলে আরাফাত সানির তালুবন্দি হওয়ার আগে করেন ৬ বলে ১৩ রান। তিনি ফেরার পর নিয়মিত বিরতিতে আউট হয়েছেন দলের ব্যাটসম্যানরা।

উদানার পথে হেঁটে জোড়া শিকার করেন মেহেদী হাসান মিরাজ। জুনায়েদ সিদ্দীক ১৪ ও ডেভিড মালানকে ১৫ রানে ফেরান রাজশাহী অধিনায়ক। এই ম্যাচেও দলের কঠিন সময়ে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ মাহমুদউল্লাহ। আরাফাত সানির শিকার হওয়ার আগে দুই অঙ্কও ছুঁতে পারেননি খুলনা অধিনায়ক। ৯ রান করে জোঙ্কারের হাতে ধরা পড়েন।

অধিনায়ক ফেরার পর খুলনাকে আরও বিপদে ঠেলেন মুমিনুল হক ও আরাফাত সানি। প্রথমে রানআউটে নাজমুল হোসেন শান্তকে (১১) ফেরান মুমিনুল। সানির করা একই ওভারের শেষ বলে এলবিডব্লিউ হন ক্রেইগ ব্র্যাথওয়েট (৮)।

৮২ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর দলের স্কোর টেনেটুনে একশ পার করান ডেভিড ওয়াইজ ও আরিফুল হক। জুটিতে ৩৪ রান তোলার পর আউট হন প্রোটিয়া অলরাউন্ডার ওয়াইজ (১৩)। এটি ছিল খুলনা ইনিংসে সবচেয়ে বড় জুটি। ২৭ বলে ২৬ করে মোস্তাফিজুর রহমানের শিকার হন আরিফুল। পরের বলেই সরাসরি থ্রোতে তাইজুল ইসলামকে রানআউট করেন ফিজ।

কিংসদের হয়ে দুটি করে উইকেট নেন অধিনায়ক মিরাজ, উদানা ও আরফাত সানি। মোস্তাফিজের পকেটে গেছে এক উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খুলনা টাইটানসবিপিএল-২০১৯বিপিএল-৬রাজশাহী কিংস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া আইনি নোটিশ, সতর্ক করলো আইএসপিআর

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসামুক্ত থাকার সময় কমাচ্ছে থাইল্যান্ড

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্রীর বাড়ি থেকে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মানববন্ধন

মে ১৯, ২০২৬

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশসহ ৩ দেশের জন্য কঠোর নিয়ম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT