চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটকে বিদায় করে আশা বাঁচিয়ে রাখল রাজশাহী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৩ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলের চলতি আসরে শেষ চারে নাম লিখিয়েছে মুশফিকের চিটাগং ভাইকিংস, মাশরাফীর রংপুর রাইডার্স ও ইমরুলের কুমিল্লা ভিক্টোরিয়ানস। কেবল একটি দলের অপেক্ষা। সেই দলটি হওয়ার লড়াইয়ে নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রাখল রাজশাহী কিংস।

চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫ উইকেটের জয়ে সিলেট সিক্সার্সকে বিদায় করে দিয়েছে রাজশাহী। দুই ওভার হাতে রেখেই সিলেটের দেয়া ১৯০ রানের লক্ষ্য পেরিয়ে যায় মেহেদী হাসান মিরাজের দল। হাতে যদিও এক ম্যাচ আছে অলোক কাপালির সিলেটের। তবে ১১ ম্যাচে ৮ পয়েন্টে টেবিলের ছয়ে থাকা দলটির জন্য শেষ ম্যাচটি হবে কেবলই আনুষ্ঠানিকতার।

এই জয়ে গ্রুপ পর্বের নির্ধারিত ১২ ম্যাচ শেষে ১২ পয়েন্টে ঢাকা ডায়নামাইটসকে টপকে টেবিলের চারে উঠে এসেছে রাজশাহী। ১০ ম্যাচে ১০ পয়েন্টে পাঁচে অবস্থান সাকিব আল হাসানের ঢাকার। নিজেদের শেষ দুই ম্যাচে ঢাকা জয়বঞ্চিত হলে চতুর্থ দল হিসেবে প্লে-অফে উঠে যাবে রাজশাহী!

বাঁচা-মরার ম্যাচে উদ্বোধনী ব্যাটসম্যান বাছাইয়ে বুদ্ধির পরিচয় দেয় রাজশাহীর টিম ম্যানেজম্যান্ট। সৌম্য সরকারকে সরিয়ে জনসন চার্লসের সঙ্গে জাকির হাসানকে ওপেনিং করিয়ে সিলেটকে শুরুতেই ধাক্কা দেয়ার চেষ্টা ছিল রাজশাহীর। সৌম্যকে মজুত রাখা হয় শেষদিকে আগুণ ঝরানোর জন্য। যদিও দলীয় ১৪ রানের মাথায় জাকির ব্যক্তিগত ৭ রানে আউট হওয়ার পর উল্টো বিপদে পড়ে রাজশাহী।

নামের সুবিচার করতে পারেননি শাহরিয়ার নাফিসও। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ১৩ বলে ৯ রান করে নিজের সঙ্গে দলের হাহাকারটাও বাড়িয়েছেন চলতি বিপিএলে কেবল তৃতীয় ম্যাচ খেলতে নামা বাঁহাতি ব্যাটসমান।

৫৬ রানের মধ্যে জাকির ও নাফিসের উইকেট হারানোর পর রাজশাহীর রানের চাকা সচল রেখেছিলেন জনসন চার্লস। ক্যারিবীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান আরও ধ্বংসাত্মক হওয়ার আগেই সাব্বির রহমানের দারুণ এক ক্যাচে পরিণত করেন অলোক কাপালি। ফেরার আগে ২৬ বলে ৩৯ রান করে গেছেন চার্লস।

Reneta

চার্লস যখন সাজঘরের পথে, ৩ উইকেট হারিয়ে ৬৪ রানে তখন কাঁপছে রাজশাহী। সেই অবস্থা থেকে রায়ান টেন ডেসকেটকে সঙ্গী করে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন ম্যাচ সেরা লরি ইভান্স।

চতুর্থ উইকেট জুটিতে পাল্টা আক্রমণ করে সিলেটের বোলিং আক্রমণ বেসামাল করে দিয়েছেন দুজনে। ওভার প্রতি দশের বেশি রান তুলে তারা জুটি গড়েন ১০৯ রানের।

জুটিতে বেশি আক্রমণাত্মক ছিলেন ইভান্স। উইকেটের চারিদিকে খেলে ২১১ স্ট্রাইকরেটে করেছেন ৩৬ বলে ৭৬। সোহেল তানভিরের বলে আফিফ হোসেনের দারুণ এক ক্যাচে সাজঘরে ফেরার আগে ১০ চারের সঙ্গে দুটি ছক্কার মার ছিল ইংলিশ ব্যাটসম্যানের।

কম যাননি ডেসকাটও। ৩ চারের সঙ্গে ২টি ছয়ের সাহায্যে ২৩৩ স্ট্রাইকরেটে ১৮ বলে ৪২ করে আউট হয়েছেন এ ডাচ অলরাউন্ডার।

এর আগে প্রথমে ব্যাট করে নিকোলাস পুরানের ৩১ বলে অপরাজিত ৭৬ ও সাব্বিরের ৪৫ রানে ভর করে ৫ উইকেটে ১৮৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় সিলেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬রাজশাহী কিংসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT