চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খরা ও দাবানলে বিধ্বস্ত অস্ট্রেলিয়ায় স্বস্তির বৃষ্টির পূর্বাভাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক, পরিবেশ
A A
অস্ট্রেলিয়ায় দাবানল-বৃষ্টির সম্ভাবনা

প্রায় দু’মাস ধরে চলমান খরা ও দাবানলে বিধ্বস্ত অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে ভারীবৃষ্টির পূর্বাভাস জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। এতে দাবানল নিয়ন্ত্রণে কাজ করা দমকলকর্মী ও স্বেচ্ছাসেবকদের কাজে সুবিধা হবে বলে আশা দেখা দিয়েছে।

কিন্তু অতিবৃষ্টির সঙ্গে বজ্রঝড়, তীব্র ঝড়ো হাওয়া এমনকি শীলাবৃষ্টির আশঙ্কার কথাও জানানো হয়েছে পূর্বাভাসে। তার সাথে হতে পারে বন্যাও। যার ফলে আগুন নেভাতে সাহায্য হলেও দেশজুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ হবে আরও বেশি।

ডেইলি মেইল জানিয়েছে, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এবং কুইনসল্যান্ডের বেশ কিছু জায়গায় বৃহস্পতিবার থেকে বজ্রসহ ভারীবৃষ্টি হতে পারে। ঝড়ের ধারাবাহিকতায় হতে পারে আকস্মিক বন্যা ও বড় বড় শীলাবৃষ্টি।অস্ট্রেলিয়ায় দাবানল-বৃষ্টির সম্ভাবনা

Banglabid

বর্তমানে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস, সাউথ অস্ট্রেলিয়া, ভিক্টোরিয়া, কুইনসল্যান্ড, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও তাসমানিয়া মিলে প্রায় ৩শ’টি পৃথক দাবানল জ্বলছে। একে বলা হচ্ছে অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী ও সুদূরপ্রসারী দাবানল।

গত দুই মাসে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ৫৯ হাজার হেক্টর এলাকা। মারা গেছেন অন্তত ১৭ জন। নিখোঁজ রয়েছেন আরও কমপক্ষে ১৮ জন। এদের মধ্যে দমকলকর্মী ও স্বেচ্ছাসেবীও রয়েছেন।অস্ট্রেলিয়ায় দাবানল-বৃষ্টির সম্ভাবনা

হাজারো পরিবার ঘরহারা হয়ে প্রাণের ভয়ে পালাচ্ছেন। বিশেষ করে নিউ সাউথ ওয়েলসে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। শনিবার পর্যন্ত দাবানল ছড়িয়ে নিয়ন্ত্রণহীন অবস্থায় চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার তাপমাত্রা বেড়ে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে ঠেকতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

Reneta

তাই রুরাল ফায়ার সার্ভিস থেকে অনুরোধ জানানো হয়েছে শনিবারের আগেই পুরো এলাকা ত্যাগ করে সবাইকে চলে যাওয়ার জন্য। একই সঙ্গে আশা করা হচ্ছে, এর মধ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাসটি সত্যি হলে হয়তো আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সুবিধা হবে।অস্ট্রেলিয়ায় দাবানল-বৃষ্টির সম্ভাবনা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া দাবানলদাবানল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাম ও সালের ‘ইংরেজিয়ানা’ কি ছাড়বে না?

পরবর্তী

সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন

পরবর্তী

সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন

ফোনের নেশা কাটাতে মঙ্গোলিয়ায়!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফরিদপুর ও রাজবাড়ীতে দুই সেনা শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন

আগস্ট ২৩, ২০২৬

সাব্বিরের ফিফটি, বাংলাদেশ এইচপির টানা দুই জয়

আগস্ট ২৩, ২০২৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT