চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খরচ কমাতে অলিম্পিক কমিটির ‘ঐতিহাসিক’ কৌশল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
আইওসি সভাপতি থমাস বাচ।

আইওসি সভাপতি থমাস বাচ।

এককভাবে অলিম্পিক আয়োজন যেমন গর্বের, তেমনি চিন্তার বিষয়ও। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ আয়োজন করে অর্থনৈতিক বিপর্যয়ে পড়ার নজিরও ইতিহাসে কম নয়। কোন দেশকে যেন আর এই ঝামেলা এককভাবে পোহাতে না হয়, সেজন্য দুই দেশ মিলে যৌথভাবে অলিম্পিক আয়োজনের ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)।

সুইজারল্যান্ডের লাওসান্নে মঙ্গলবার অনুষ্ঠিত হওয়া এক বিশেষ সভার পর এমন দ্বৈত উদ্যোগে অলিম্পিক আয়োজনের ইঙ্গিত দিয়েছেন আইওসি সভাপতি থমাস বাচ। ২০২৪ এবং ২০২৮ অলিম্পিক ভিন্ন দুটি দেশকে নিয়ে যৌথভাবে করা যায় কিনা সেই প্রস্তাবনা রেখে ভোটের ব্যবস্থা রাখতে চায় সংস্থাটি।

‘লাওসান্নে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ দিন পার করেছি। কতগুলো প্রয়োজনীয় সিদ্ধান্তে আসা দরকার। লিমাতেই আমরা মতৈক্যে আসবো বলে আশা করছি।’ -এমনটাই বলছেন থমাস বাচ।

পেরুর রাজধানী লিমাতে বসবে আইওসির ১৩০তম সাধারণ সভা। সেই সভার উপরেই নির্ভর করছে দ্বৈত-দেশ অলিম্পিকের ভাগ্য। এমন আয়োজনের জন্য সংস্থাটি পাশে পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সকে। লস অ্যাঞ্জেলস এবং প্যারিসকে একই অলিম্পিকে স্বাগতিক করার জন্য ইতিমধ্যে মাঠে নেমেছে দেশ দুটি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT