বিনোদন

ক্ষুব্ধ সোনাক্ষী!

অনলাইনে হেডফোন অর্ডার করে পেলেন জং ধরা পাথর, ক্ষুব্ধ সোনাক্ষী

ক্ষুব্ধ সোনাক্ষী!

প্রযুক্তির কারণে অনলাইন কেনাকাটার প্রতি দিন দিন ঝুঁকে পড়ছে মানুষ। এতে করে মানুষের যেমনটা সুবিধা হচ্ছে, ঠিক তেমনিই নানা অসুবিধারও সম্মুখীন হতে হচ্ছে অনেককে। অনেকেই অনলাইনে অর্ডার দিয়ে ঠকছেন। তেমনি এবার ঠকলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

সম্প্রতি জনপ্রিয় এই অভিনেত্রী ই-কমার্স ওয়েবসাইট আমাজন.ইন থেকে একটি হেডফোন অর্ডার করেছিলেন। যার জন্য তিনি ১৮ হাজার রুপি দিয়েছিলেন। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ২১ হাজার টাকা। তার অর্ডার অনুযায়ী একটি পার্সেলও আসে এই অভিনেত্রীর বাড়িতে। কিন্তু পার্সেলটি খোলার পর রীতিমত চমকে গেলেন এই অভিনেত্রী! পার্সেলটি খোলার পর সেখানে একটি জং ধরা লোহার টুকরা পান সোনাক্ষী।

ফলে বেজায় চটেছেন এই নায়িকা। এমনকি এ নিয়ে তিনি টুইট করে লিখেছেন, ১৮ হাজার টাকা খরচ করে কেউ জং ধরা পাথরের টুকরো পেতে চাইবে? আপনারাই বলুন!

ক্ষুব্ধ সোনাক্ষী!শুধু টুইটই করলেন না, বরং জং ধরা পাথরের টুকরোর ছবিও সোশাল সাইটে পোস্ট করলেন সোনাক্ষী। এমনকি ই-কমার্স সাইটের কাস্টমার কেয়ারও এ নিয়ে বিন্দুমাত্র সহায়তা করেনি বলেও জানান এই অভিনেত্রী!

বিষয়:সোনাক্ষী সিনহা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…