বিনোদন

ক্ষুদে গানরাজের বিচারক মিতালী মুখার্জি

ক্ষুদে গানরাজের বিচারক মিতালী মুখার্জি

মিতালী মুখার্জি

‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে অতিথি বিচারক থাকবেন ভারতীয় প্রখ্যাত সংগীতশিল্পী মিতালী মুখার্জি। পরশু শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।

‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন জানান, বৃহস্পতিবার মুম্বাই থেকে ঢাকায় আসবেন মিতালী মুখার্জি। অনুষ্ঠানে তিনি গানও গাইবেন। ৭ মে মুম্বাই ফিরে যাবেন মিতালী।

মিতালী মুখার্জি এই অনুষ্ঠানের আমন্ত্রণ পাওয়ার পর ইউটিউব ঘেঁটে অনুষ্ঠানটি সম্পর্কে ধারণা নিয়েছেন। বললেন, ‘এখন বাচ্চাদের বিরাট সুযোগ করে দিয়েছে চ্যানেল আই। বিশ্বের যেখানে এই চ্যানেল দেখা যায়, সেখানে দর্শকেরা খুদে বাচ্চাদের গান শুনতে পারছেন। বাচ্চারাও নিজেদের প্রতিভা সবার সামনে তুলে ধরতে পারছে। আমাদের সময় তো তেমনটা ছিল না।’

‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার প্রধান দুই বিচারক হলেন ফেরদৌস আরা ও এস আই টুটুল।

বিষয়:মিতালী মুখার্জি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…