বিনোদন

সেরাকণ্ঠ ঐশির পথচলা

চ্যানেল আই অনলাইন- সেরাকণ্ঠ ঐশী

চ্যানেল আই অনলাইন- সেরাকণ্ঠ ঐশী

রবিবার থাইল্যান্ডে অনুষ্ঠিত ‘ফিজ আপ-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭’ এর গ্র্যান্ড ফিনালেতে যুগ্মভাবে জয়ী হয়েছে সুনামগঞ্জের ঐশী ও ঢাকার সুমনা।

৩৫ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুটের যৌথ ভাগীদারের একজন রাকিবা ইসলাম ঐশী।  ঐশী গান শিখছেন একদম ছোটবেলা থেকে। গানের প্রথম হাতেখড়ি হয়েছিল নিজের ছোট খালার কাছ থেকে। পরবর্তীতে গান শিখেছেন সুনামগঞ্জের ওস্তাদদের কাছে।

ছোট থেকে গানে দারুণ আগ্রহ ছিল ঐশির। একবার চ্যানেল আই ক্ষুদে গানরাজেও অংশ নিয়েছিলেন। তবে, সে সময় সেরা ১৬ তে আসার পরও বাদ পড়ে যাওয়ায় সেবার খুব মন খারাপ হয়েছিল ঐশীর।

তবে, এবারের সেরাকণ্ঠে এসে তাঁর প্রাপ্তি অনেক। বিচারকদের আদর পেয়েছেন প্রায় প্রতিবার গান গাওয়ার পরই। ‘তুমি নির্মল কর’ গানটির পর কেঁদে দিয়েছিলেন সামিনা চৌধুরী। মঞ্চে এসে আদর করেছিলেন মিতালী মুখার্জিও। এসব স্মৃতিকে আশীর্বাদ মনে করে পথ চলতে চান ঐশী। ছোট থেকেই বড় শিল্পী হবার স্বপ্নে বিভোর ঐশী গান নিয়েই, গানের সাথে থাকতে চান সারাজীবন।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাটের কুনাট ছড়া সরকারি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও নারী নেত্রী আতিফা ইসলাম সাথীর মেয়ে ঐশী। ঐশী বর্তমানে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগে সম্মান দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন। ঐশীর স্বামী দেওয়ান গিয়াস চৌধুরী সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে একটি বেসরকারি টেলিভিশনের সাথে যুক্ত।

বিষয়:মিতালী মুখার্জি রাকিবা ইসলাম ঐশী সামিনা চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…