চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষমা চাইলো মার্কিন জাতীয় আর্কাইভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২০
আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প-ট্রাম্পের নাম-উইমেনস মার্চ-নারীদের মিছিল-ছবিতে পরিবর্তন

২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিবাদে ওয়াশিংটনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে হওয়া ‘উইমেন’স মার্চ’ বা নারীদের মিছিলের ছবিতে পরিবর্তন আনার কারণে ক্ষমা চেয়েছে দেশটির জাতীয় আর্কাইভ।

‘দেশের রেকর্ড সংরক্ষণকারী’ হিসেবে নিজেকে পরিচয় দানকারী সংস্থাটি বলেছে, তারা ‘ভুল করে’ কাজটি করেছে।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের মাধ্যমে প্রথম এই ছবি এডিট বা পরিবর্তনের বিষয়টি প্রকাশ পায়। ছবিগুলোতে ট্রাম্পের সমালোচনা করে বা ট্রাম্পকে গালি দিয়ে যত পোস্টার, প্ল্যাকার্ড বা ব্যানার রয়েছে, সবগুলো থেকে হয় ট্রাম্পের নামটি মুছে ফেলা হয়েছে, অথবা নামের অংশটি ব্লার করে দেয়া হয়েছে।

ওয়াশিংটন পোস্ট আর্কাইভে রাখা ছবিটি প্রতিবেদনে যোগ করেছে, যেখানে ‘God Hates Trump’ (ঈশ্বর ট্রাম্পকে ঘৃণা করেন) সাইন থেকে সরিয়ে দেয়া হয়েছে ট্রাম্পের নামটা। এমনই আরও বেশ কয়েকটি স্লোগান বা উক্তি থেকে মুছে গেছে প্রেসিডেন্টের নাম।

এছাড়াও নারীদেহের কোনো অংশের নাম বা আঁকা ছবি আছে, এমন সব ধরনের সাইন ঝাপসা করে দেয়া হয়েছে ওই ছবিতে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতি এ বিষয়ে ক্ষমা চাওয়ার পাশাপাশি জাতীয় আর্কাইভ জানিয়েছে, পরিবর্তিত ছবিগুলো ইতোমধ্যে ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে।

Reneta

‘আমরা সবসময়ই আমাদের দেশের সংরক্ষণযোগ্য সব উপাদান কোনো রকমের পরিবর্তন ছাড়া রক্ষায় সম্পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ। এই ছবিটি কোনো রকম আর্কাইভাল রেকর্ড নয়। এটি ছিল প্রচারের উদ্দেশ্যে গ্রাফিক হিসেবে ব্যবহার করার জন্য আমাদের লাইসেন্স করা একটি ছবি। কিন্তু তারপরও ছবিটিতে পরিবর্তন আনাটা আমাদের ভুল হয়েছে।’

যত দ্রুত সম্ভব বিকৃত ছবিটির পরিবর্তে আসল ছবিটি সাইটে বসানো হবে বলেও বিবৃতিতে জানিয়েছে মার্কিন জাতীয় আর্কাইভ কর্তৃপক্ষ। একই সঙ্গে সংস্থাটির প্রদর্শনী নীতিমালা ও প্রক্রিয়া বিস্তারিতভাবে রিভিউ করার আশ্বাস দেয়া হয়েছে যেন ভবিষ্যতে আর এমন কোনো ঘটনা না ঘটে।

শনিবার নারীদের চতুর্থ বার্ষিক মিছিলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে নারীরা একত্রিত হওয়ার শুরু করার কিছু সময়ের মধ্যেই ক্ষমা চেয়ে এই বিবৃতি প্রকাশ করে জাতীয় আর্কাইভ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পনারীদের মিছিল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
নরেন্দ্র মোদি তারেক রহমানকে পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

জুলাই ২৩, ২০২৬

চাঁদা না দেওয়ায় ১ হাজার ২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

জুলাই ২৩, ২০২৬

অস্ত্রোপচার টেবিলে যেতে হচ্ছে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে

জুলাই ২৩, ২০২৬

‘এই ছবির চিত্রনাট্য নিয়ে আমি প্রায় ২০ বছর কাজ করেছি’

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT