চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষমা চাইলেন অরুন্ধতী রায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৬ পূর্বাহ্ণ ২৯, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পাকিস্তান কখনো নিজ দেশের জনগণের বিরুদ্ধে সেনাবাহিনী মোতায়েন করেনি- এমন মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন মানবাধিকারকর্মী ও প্রখ্যাত লেখক অরুন্ধতী রায়।

প্রায় ৯ বছর আগে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীকে নিয়ে তুলনা করে তিনি এই মন্তব্য করেছিলেন। সম্প্রতি তা সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় আসে।

বুধবার এক বিবৃতিতে অরুন্ধতী নিজের ওই বক্তব্যের বিষয়টি উল্লেখ করে বলেন, বর্তমানে বিষয়টি বড় ধরনের অস্বস্তি তৈরি করেছে এবং আমি ক্ষমা চাইছি ওই ভিডিওর কারণে যদি কোনো বিভ্রান্তি তৈরি হয়।

Banglabid

২০১১ সালের এক আলোচনায় তিনি বলেছিলেন, ‘ভারত তার দেশের দক্ষিণ পূর্ব, তেলেঙ্গানা, গোয়া এবং কাশ্মীরে যেভাবে সেনাবাহিনী নামিয়েছে, পাকিস্তান তার সেনাবাহিনীকে এভাবে জনগণের বিরুদ্ধে নামায়নি’।

কিন্তু এই বক্তব্যের মাধ্যমে ১৯৭১ সালে বাঙালি জনগোষ্ঠীর ওপর পাকিস্তান সেনাবাহিনীর বর্বরোচিত ও ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যার ঘটনাটি এড়িয়ে যান এ মানবাধিকারকর্মী।

এ বিষয়ে বুধবার দ্য প্রিন্ট-এ প্রকাশিত বিবৃতিতে অরুন্ধতী বলেন, তিনি বিভিন্ন সময়ে পাকিস্তান সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে তার লেখায় তুলে ধরেছেন।

Reneta

সম্প্রতি কাশ্মীরের বিশেষ সুবিধা তুলে নেয়া ও সেখানে সেনা মোতায়েনসহ অন্যান্য অধিকার বঞ্চিতের ঘটনায় আবার আলোচনায় আসে অরুন্ধতী রায়ের সেই ভিডিও।

এরপর তিনি তীব্র সমালোচনার মুখেও পড়েন। বিশেষ করে ১৯৭১ সালে বাঙালি জনগোষ্ঠীর ওপর পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যার ঘটনাটি উল্লেখ করেন অনেকে।

এর জবাবে বিবৃতিতে অরুন্ধতী রায় লেখেন, কাশ্মীরকে কেন্দ্র করে এখন ভারত ও পাকিস্তানের বিরোধ তুঙ্গে, আর এ সময়ে আমার নয় বছরের পুরোনো একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক গণমাধ্যমে, যেখানে কথা বলার সময় ভারতের সরকার তার জনগণের বিরুদ্ধে যে অনন্ত যুদ্ধ চালিয়ে যাচ্ছে সে বিষয়ে বলতে গিয়ে, আমাকে বলতে হয়েছে যে, পাকিস্তান তার নিজের জনগণের বিরুদ্ধে কখনো এভাবে সেনা মোতায়েন করেনি, যা ভরত করেছে।

তিনি বলেন, এই ছোট ভিডিও আমার সম্পূর্ণ চিন্তাকে ধারণ করে না।

বিবৃতিতে আটমোস্ট হ্যাপিনেস’র লেখিকা বলেন, বাংলাদেশ এবং বেলুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনী যা করেছে, তা সব সময় আমার লেখার অংশ ছিল।

তিনি এরপর দুটি উদাহরণ হিসেবে ২০১৭ সালে প্রকাশিত তার উপন্যাস আটমোস্ট হ্যাপিনেস থেকে উদ্ধৃতি দেন। যেখানে অন্যতম চরিত্র বিপ্লব দাসগুপ্ত ওরফে গ্যারিসন হোবার্ট পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে তা উল্লেখ করে।

এছাড়া ২০১০ সালে প্রকাশিত ‘ওয়াক উইথ দ্য কমরেড’ শিরোনামে লেখায়ও ১৯৭১ সালে পাকিস্তানের সেনাশাসক জেনারেল ইয়াহিয়া পূর্ব পাকিস্তানে যে গণহত্যা চালিয়েছিল তার উল্লেখ রয়েছে বলে অরুন্ধতী বিবৃতিতে জানান।

তবে বিবৃতির শেষে এ মানবাধিকারকর্মী লেখেন, আমি বিশ্বাস করি না রাষ্ট্র হিসেবে ভারত, পাকিস্তান বা বাংলাদেশ নৈতিকভাবে কেউই এগিয়ে আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরুন্ধতী রায়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নব ডাকসুর অর্জন, গর্জন

পরবর্তী

ঢাকায় বসবে ভারত-বাংলা চলচ্চিত্র পুরস্কারের সবচেয়ে বড় আসর

পরবর্তী

ঢাকায় বসবে ভারত-বাংলা চলচ্চিত্র পুরস্কারের সবচেয়ে বড় আসর

অস্ট্রেলিয়া-লিঙ্গ নির্ধারণ

নিজ লিঙ্গ নির্ধারণ করতে পারবেন অস্ট্রেলিয়ার বেশিরভাগ নাগরিক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসীদের এনআইডি বিষয়ে নতুন সুবিধার কথা ভাবছে সরকার

আগস্ট ১৮, ২০২৬

দুই স্ত্রীর সংঘাতে জ্ঞান হারালেন মিশর কোচ, প্রথম স্ত্রীকে দিলেন ডিভোর্স

আগস্ট ১৮, ২০২৬
রাশিয়ার পোদোলস্কের কাছে কোলেদিনো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইউক্রেনীয় ড্রোন হামলা

যুক্তরাজ্যকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের শর্ত ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যে আলোচনা

আগস্ট ১৮, ২০২৬

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, চিন্তিত শিক্ষা বোর্ডগুলো

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT