চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অরুন্ধতিকে উৎসর্গ করে ‘ইংক’ এর সাহিত্য ও সংগীত আড্ডা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

ঔপন্যাসিক ও রাজনীতি সচেতন লেখক অরুন্ধতী রায়কে উৎসর্গ করে সম্পন্ন হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সাহিত্য ক্লাব ‘ইংক’ এর এবারের সাহিত্য ও সংগীত আড্ডা।

সোমবার (৩ জানুয়ারি) ‘ইংক’ এর একাদশ সাহিত্য ও সংগীত আড্ডার থিম ছিল ‘লাউড এনাফ টু বি হার্ড’। প্রায় পাঁচ বছর যাবত ‘ইংক’ সাহিত্যের বিভিন্ন বিষয় ও থিমের উপর বৈচিত্রময় আড্ডার আয়োজন করে আসছে। এবারের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুরকার, সংগীতশিল্পী  এবং গীতিকার শ্যাম সাগর মানকিন।

এদিন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ড. ইমদাদুল হুদা এবং সহকারী অধ্যাপক ও ক্লাবটির উপদেষ্টা উম্মে ফারহানার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আড্ডার সূচনা হয়। এরপর বিভাগের সহযোগী অধ্যাপক রায়হানা আক্তার আড্ডার থিমের সঙ্গে মিল রেখে ‘আত্মতুষ্টির ক্যানভাস’ নামে কবিতাটি আবৃত্তি করেন।

ছাত্র এবং শিক্ষক উভয়ের অংশগ্রহনের প্রেক্ষিতে বিভিন্ন লিটারেরি এক্টিভিস্ট ব্যক্তিত্বদের প্রসঙ্গ চলে আসে। শিক্ষার্থীদের সমবেত অংশগ্রহণে ‘আসাদের শার্ট’, ‘Still I Rise’ কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, গান এবং আলোচনার মাধ্যমে আড্ডা প্রাণবন্ত হয়ে ওঠে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অরুন্ধতি রায়, কাজী নজরুল ইসলাম, নবারুণ ভট্টাচার্য, মহাশ্বেতা দেবী প্রমুখ ব্যক্তিবর্গের সাহিত্যে এক্টিভিজম নিয়ে কথা বলেন আলোচক নাদিয়া আফরিন নিগার এবং নওশীন আনজুম নিধি।

আড্ডার মূল আকর্ষণ হিসেবে অতিথি শ্যাম সাগর মানকিন মঞ্চে তার বক্তব্য ও গান পরিবেশনা করেন যা ক্যাম্পাসকে প্রাণবন্ত ও উৎসবমুখর করে তোলে। সমগ্র আড্ডায় উপস্থাপক হিসেবে ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আল শাহরিয়ার উদয়, জারীন তাসনীম।

Reneta

এছাড়া এ আড্ডায় উপস্থিত ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক এবং ক্লাবটির মডারেটর আব্দুল্লাহ আল মুক্তাদিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীগণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরুন্ধতি রায়আড্ডাকবি নজরুলক্লাবসংগীতশিল্পীসাহিত্যসুরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT