বাংলাদেশ

ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি পেলো গ্লোব বায়োটেক ভ্যাকসিন

গ্লোব বায়োটেকের COVID-19 ভ্যাকসিনের বোতল ও লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্লোব বায়োটেকের COVID-19 ভ্যাকসিনের বোতল ও লোগো, যা ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি পেয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্লিনিকাল ট্রায়ালের জন্য করোনা ভ্যাকসিন উৎপাদন করতে ঔষধ প্রশাসনের অনুমতি পেয়েছে গ্লোব বায়োটেক। এ মাসের মাঝামাঝিই করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু করতে চায় প্রতিষ্ঠানটি।

এরই মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে গ্লোব বায়োটেক।

ভ্যাকসিন উৎপাদনের পরে ট্রায়ালের জন্য বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের নীতিগত অনুমোদন ও ঔষধ প্রশাসনের অনুমতি নিয়েই এই কার্যক্রম চালানো হবে।

আগামী দুই এক সপ্তাহের মধ্যেই সেই অনুমোদন মিলতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি অপারেশন ম্যানেজার মো. মহিউদ্দিন।

তিনি জানান, তিন ধাপে হবে ক্লিনিকাল ট্রায়াল। যার জন্য সময় লাগতে পারে ৫ মাসের মতো। সেটি সম্পন্ন করা গেলে আগামী জুনের মধ্যেই বাজারে আসবে গ্লোব বায়োটেকের ভ্যাকসিন।

বিষয়:ক্লিনিক্যাল ট্রায়াল গ্লোব বায়োটেক লিমিটেড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…