চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লাসিকো জিতে বার্সার বড়দিন রাঙাতে চান মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
মেসি চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে উল্লাস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সবশেষ ক্লাসিকো জয়ের পর মেসি

বড়দিনের দুদিন আগে সান্তিয়াগো বার্নাব্যুতে গড়াবে লা লিগার প্রথম এল ক্লাসিকো। সেই ম্যাচ জিতে নিজেদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপন করতে চান বার্সার প্রাণভোমরা লিওনেল মেসি।

লা লিগায় পয়েন্ট টেবিলের দিকে তাকালে মেসির চাওয়াকে যৌক্তিক মনে হতেই পারে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের থেকে ১১ পয়েন্টে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে বার্সা। ১৬ ম্যাচে ৪২ পয়েন্ট আর্নেস্টো ভালভার্দের শিষ্যদের। এক ম্যাচ কম খেলা লস ব্লাঙ্কোসরা ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে।

‘এখনো লিগের লম্বা পথ বাকি আছে। কিন্তু এল ক্লাসিকোতে জয় পাওয়াটা বিশেষ কিছু। আমরা ম্যাচটা জিতে বছরটা ভালভাবে শেষ করতে চাই, বার্সেলোনাকে খুশির বড়দিন উপহার দিতে চাই,’ বলছিলেন মেসি।

‘যেকোনো মূল্যে জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এল ক্লাসিকো বিশেষ একটা ম্যাচ। রিয়াল মাদ্রিদের মাঠে জয় পাওয়াটা সবসময় বাড়তি সুবিধা দেয়।’

স্পেনের সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার পিচিচি ট্রফি জিতে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়া বিশ্বকাপ নিয়েও কথা বলেছেন মেসি, ‘ফাইনালে উঠবো কিনা জানি না। সেটা হলে স্পেনের বিপক্ষে খেলাটা স্বপ্নের মতো ব্যাপার হবে।’

ট্যাগ: এল-ক্লাসিকোলিওনেল মেসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাভারে কলেজ ছাত্রসহ নিখোঁজ তিন

পরবর্তী

এ মানুষগুলো কি ফিরতে পারবে নিজের দেশে?

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এ মানুষগুলো কি ফিরতে পারবে নিজের দেশে?

Man in glasses resting his head on his hand at outdoor cafe in evening. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহবুবুল হক শাকিলের ৪৯তম জন্মোৎসব বুধবার

সর্বশেষ

ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
ছবি: নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ দীপক ও মধু আহুজা দম্পতি (সংগৃহীত)।

নেপালে আকস্মিক বন্যা: নিখোঁজ বাবা-মায়ের খোঁজ করছেন কন্যারা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল-তিব্বতের ভয়াবহ বন্যার কারণ নিয়ে যা বলছেন বিজ্ঞানীরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্ল্যাশ ফ্লাড কেন হয়, কতটা সম্ভব আগাম পূর্বাভাস?

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT