চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লাবগুলোকে আগেই লভ্যাংশ দিচ্ছে উয়েফা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৬ পূর্বাহ্ণ ২৪, এপ্রিল ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

ইউরো বাছাই ও মূলপর্বে খেলার জন্য খেলোয়াড়দের ছেড়ে দেয়ার কারণে উয়েফার কাছ থেকে একটা লভ্যাংশ মেলে ইউরোপিয়ান ক্লাবগুলোর। করোনাভাইরাসের কারণে এবার সেটা হারাতে বসেছিল। ক্লাবগুলোর দুরবস্থার কথা চিন্তা করে আগেভাগেই ২০২০ ইউরোর লভ্যাংশ দিয়ে দিচ্ছে উয়েফা।

করোনাভাইরাসের কারণে একবছর পিছিয়েছে ২০২০ ইউরোর আসর। সে হিসেবে ক্লাবগুলোর লভ্যাংশ পাওয়ার কথা ২০২১ সালে। করোনা পরিস্থিতিতে ক্লাবগুলোর আর্থিক অবস্থা করুণ হওয়ায় ৫৫টি দেশের ৬৭৬ ক্লাবকে মোট ৭০ মিলিয়ন ইউরো অগ্রিম দিয়ে দিচ্ছে উয়েফা। সংস্থাটির কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত হয়েছে এমনই।

ইউরোপিয়ান প্লে-অফ পর্বে খেলতে হয়নি এমন ৩৯টি দেশের ক্লাবগুলোকে দেয়া হবে ৫০ মিলিয়ন ইউরো। প্লে-অফে খেলতে হয়েছে এমন ১৬টি দেশের ক্লাব পাবে ১৭.৭ মিলিয়ন ইউরো। যেসব ক্লাব হেমন্তের সময় খেলোয়াড়দের ছেড়েছে তাদের দেয়া হবে ২.৭ মিলিয়ন ইউরো।

যেসব ক্লাব ইউরো বাছাইপর্ব ও উয়েফা নেশন্স লিগের জন্য খেলোয়াড় ছেড়েছে তাদের দেয়া হবে ৭০ মিলিয়ন ইউরো। আর যে ক্লাবের খেলোয়াড়রা খেলবে ইউরোর মূলপর্বে তারা পাবে ১৩০ মিলিয়ন ইউরো।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এসব লভ্যাংশ প্রণোদনার মতো কাজ করবে বলে মনে করে উয়েফা। ২০১৮-২০ মৌসুমের মধ্যে বাছাইপর্ব ও নেশন্স লিগ খেলতে খেলোয়াড়দের ছাড়ায় ৩,২০০ ইউরো থেকে ৬ লাখ ৩২ হাজার ইউরো করে পাবে ক্লাবগুলো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উয়েফালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শান-সাউদদের সঙ্গে তর্কের যে ব্যাখ্যা দিলেন তাইজুল

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় পূর্ব বিরোধের ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যা

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এজলাসে দুই আইনজীবীর হাতাহাতি

মে ১৮, ২০২৬

প্রিয় লিচু তলায় চিরনিন্দ্রায় সমাহিত কারিনা কায়সার

মে ১৮, ২০২৬

চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT