চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লান্তির মধ্যবেলার শেষ জোড়া হাসিতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

মনে হচ্ছিল উইকেটশূন্য মধ্যবেলার পর চা পানের বিরতিতে যেতে হবে বাংলাদেশকে। সেটি হতে দিলেন না নাঈম ও মিরাজ। বিরতির ঠিক আগের দু-ওভারে সাফল্য এনে ওয়েস্ট ইন্ডিজের টেল বের করে ফেলেছেন দুই টাইগার স্পিনার।

আগেরদিন পাওয়া চোটে শুক্রবার মাঠে নামতে পারেননি সাকিব আল হাসান। তাইজুল-নাঈম-মিরাজ সকালের সেশনে তুলে নেন ৩ উইকেট। ধারাবাহিকতায় চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে চা বিরতির পর সফরকারীদের গুটিয়ে দেয়ার পথ করে ফেলেছে স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান। বাংলাদেশের চেয়ে এখনও ১৭৭ রানে পিছিয়ে ক্যারিবীয়রা। প্রথম ইনিংসে ৪৩০ রান করে অলআউট হয় টাইগাররা।

ব্লেকউড ও জশুয়া ডি সিলভা দ্বিতীয় সেশনে উইকেটে জাঁকিয়ে বসেন। ক্লান্ত করে তোলেন টাইগার বোলারদের। দুজনে জুটিতে যোগ করেন ৯৯ রান। ডি সিলভাকে (৪২) উইকেটের পেছনে লিটনের গ্লাভসবন্দি করে জুটি ভাঙেন নাঈম।

পরের ওভারে আঘাত হানেন মিরাজ। ফিফটি করা ব্লেকউডকে দেখান সাজঘরের পথ। এবারও উইকেটের পেছনে আরেকটি দুর্দান্ত ক্যাচ নেন লিটন। ৬৮ করে ফিরতে হয় ক্যারিবীয় ব্যাটসম্যানকে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২ উইকেটে ৭৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল সফরকারীরা। প্রথম বলেই সাফল্য তোলে বাংলাদেশ। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান এনক্রুমা বোনার (১৭)। ভাঙে ৫১ রানের তৃতীয় উইকেট জুটি।

Reneta

পরে বাংলাদেশের পথের কাটা হয়ে ওঠা ক্রেইগ ব্র্যাথওয়েটকে বোল্ড করে দেন নাঈম হাসান। উইন্ডিজ অধিনায়ক ১১১ বলে করেন ৭৬ রান। তার ইনিংসে চারের মার ১২টি।

চতুর্থ উইকেট জুটিও ফিফটি পেরোয়। আসে ৫৫ রান। ব্র্যাথওয়েটের সঙ্গে দারুণ খেলতে থাকা কাইল মেয়ার্স আউট হন ফিফটির আগে, দলের দেড়শর পর। ৪০ রান করে মেহেদী হাসান মিরাজের বলে হন এলবিডব্লিউ।

আগেরদিন জোড়া উইকেট শিকার করেছিলেন মোস্তাফিজুর রহমান। ২ উইকেট হারিয়ে ৭১ রানে দিন শেষ করেছিল উইন্ডিজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম টেস্টতাইজুলনাঈমমিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চার বছর পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৭ বিলিয়ন ডলার

জুন ৩০, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ৩০, ২০২৬

শিশু সুরক্ষায় সংবাদমাধ্যমকে আরও সক্রিয় হওয়ার আহ্বান

জুন ৩০, ২০২৬

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে

জুন ৩০, ২০২৬

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT