সেমিফাইনালে ক্রোয়েশিয়া একাদশে একটি পরিবর্তন এসেছে। মার্সেলো ব্রোজোভিচ এসেছেন আন্দ্রেজ ক্রামারিকের জায়গায়। কলম্বিয়া এবং সুইডেনকে যে দল নিয়ে হারিয়েছিল ইংল্যান্ড সেই দল নিয়ে মাঠে নামছে।
ক্রোয়েশিয়া খেলবে ৪-২-৩-১ ফর্মেশনে। ইংল্যান্ড ৩-৫-২ ফর্মেশনে।
১৯৯০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ চারে পৌঁছেছে ইংল্যান্ড। সেবার সেমি-ফাইনালে জার্মানির কাছে টাইব্রেকারে হেরেছিল তারা।
আন্তর্জাতিক ফুটবলে ইংরেজদের একমাত্র শিরোপা ১৯৬৬ সালের বিশ্বকাপ জয় এসেছিল তাদের ঘরের মাঠেই।
এখন পর্যন্ত ৭ বার ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছে ইংল্যান্ড। যার চারটিতে হাসি নিয়ে মাঠ ছেড়েছে থ্রি-লায়ন্সরা। দুই ম্যাচে হার, বাকি ম্যাচটি ছিল ড্র।
২০০৮ ও ২০০৯ সালে বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হলেও মূলপর্বে এর আগে কখনোই দেখা হয়নি এ দুদলের। সেই দুই ম্যাচে ৪-১ এবং ৫-১ ব্যবধানে জয় পায় ইংলিশরা।








