চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রোয়েশিয়াকে নাইজেরিয়া, খেলোয়াড়দের বিশ্রাম দিও না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ২৬, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

অনেক অঙ্কের হিসেব-নিকেশ নিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামবে নাইজেরিয়া। শেষ ষোলোতে যেতে মেসি-আগুয়েরোদের বিরুদ্ধে শুধু জিতলেই হবে না, সুপার ঈগলদের তাকিয়ে থাকতে হবে ক্রোয়েশিয়া-আইসল্যান্ড ম্যাচের দিকে। তারা আর্জেন্টিনাকে হারালে এবং ক্রোয়েটদের কাছে আইসল্যান্ড হারলে পরের রাউন্ডে যাবে নাইজেরিয়া।

প্রথম দুই ম্যাচ জিতে আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। তাই আইসল্যান্ড ম্যাচে কয়েকজন তারকা ফুটবলারকে বিশ্রাম দিতে পারে তারা। এখানেই ভয় নাইজেরিয়ানদের।

সেই ভয় থেকেই ক্রোয়েশিয়াকে ক্রীড়ামানসিকতা নিয়ে দল গঠনের আহ্বান জানিয়েছেন নাইজেরিয়ার জন ওবি মিকেল।

আইসল্যান্ডের বিরুদ্ধে এক পয়েন্ট পেলে গ্রুপ ‘ডি’তে চ্যাম্পিয়ন হবে ক্রোয়েশিয়া। তাই নির্ভার দলের কোচ জ্লাতকো দালিচ ঘোষণা দিয়েছেন, নকআউট পর্বের কথা চিন্তা করে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দেবেন তিনি।

ক্রোয়েট কোচের কথার সূত্র ধরেই জনি মিকেল বলেন, ‘আমি এটাকে ভালো জিনিস বলে মনে করি না। এরকম বড় একটি টুর্নামেন্টে আপনি ফুটবলারদের বিশ্রাম দিয়ে কোয়ালিফাই করার ক্ষেত্রে অন্যকে সুবিধা করে দিতে পারেন না।’

এরপরই তার আহ্বান, ‘সেরা দল খেলানোর ক্ষেত্রে তাদের পুরাদস্তুর পেশাদার হওয়া উচিত। এমন একটা টুর্নামেন্টের মঞ্চে অন্যকে সুযোগ দিতে আপনি খেলোয়াড়দের বিশ্রাম দিতে পারেন না।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

মেটলাইফে সেই বিষাদগাঁথা স্মৃতি ও একদশক পর মেসির মহাকাব্যিক প্রত্যাবর্তন

জুলাই ১৮, ২০২৬

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬

এক ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT