চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রেতাদের জন্য স্যামসাংয়ের ‘মিট দ্য গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা ফাইভজি ফ্রম হোম’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ন ১৮, আগস্ট ২০২০
তথ্যপ্রযুক্তি
A A

স্যামসাং বাংলাদেশের নতুন উদ্যোগ ‘মিট দ্য গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি ফ্রম হোম’ এর আওতায় নতুন এ ফোনটি ক্রেতারা অনলাইনে পরখ করে নেয়ার অভিজ্ঞতা লাভ করতে পারবে।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে কঠোর সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা থাকায় আগ্রহী ক্রেতাদের মধ্যে যারা এ পাওয়ার ফোনটি প্রি-অর্ডার করতে চান, তারা প্রি-অর্ডারে আগে অনলাইনে পরখ করতে পারবে।

চলতি মাসের ১০ আগস্ট থেকে স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা ফাইভজি’র প্রি-বুকিং শুরু হয়েছে, যা চলবে আগামী ০৭ সেপ্টেম্বর পর্যন্ত।

স্যামসাংয়ের নতুন এ উদ্যোগটি আগ্রহী ক্রেতাদের বাসা থেকে স্বাচ্ছন্দ্যে অনলাইনে রিয়েল-টাইম ফোন  দেখার অভিজ্ঞতা দিবে। স্যামসাংয়ের  দুই জন বিক্রয় প্রতিনিধি ১৫ মিনিটের ভিডিও কল সেশনে হাজির হয়ে ক্রেতাদের সার্বিক সহযোগিতা প্রদান করবেন।

গুলশান অ্যাভিনিউ’র বিটিআই ল্যান্ডমার্কে অবস্থিত স্যামসাং ফ্ল্যাগশিপ স্টোর থেকে ভিডিও কলটি পরিচালনা করা হবে। দুপুর ১ টা থেকে ৪ টা এ সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারিত হবে নিতে হবে। ক্যাম্পেইনটি ১৪ আগস্ট শুরু হয়েছে, যা চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘কোভিড-১৯ বৈশ্বিক মহামারি আমাদের যোগাযোগ ও জীবন ধারণের পদ্ধতিতে বদল এনেছে। ক্রেতাদের সুবিধার্থে, আমরা প্রতিনিয়ত উদ্ভাবনী কৌশল প্রণয়নে সচেষ্ট রয়েছি; যার মধ্যে রয়েছে ক্রেতাদের নিত্য প্রয়োজন ও চাহিদা পূরণে নতুন উদ্যোগ ও ক্যাম্পেইন।’

Reneta

৬.৯ ইঞ্চির গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি ডিভাইসে রয়েছে ১২ জিবি র‌্যাম এবং ৪ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। সূক্ষ্ম ডিজাইন সমৃদ্ধ এ ডিভাইসটিতে রয়েছে মেটাল বডি ও দুর্দান্ত রঙ এবং শক্তিশালী কর্নিং গরিলা গ্লাস ভিকটাস, যা স্মার্টফোনের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী গ্লাস।

গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি ডিভাইসে প্রো-গ্রেড এইটকে ক্যামেরাসহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং এডিটিং স্যুট রয়েছে। বাংলাদেশে গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি দু’টি রঙে পাওয়া যাবে। রঙ দু’টি হলো: মিস্টিক ব্রোঞ্জ ও মিস্টিক ব্ল্যাক। ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৯৯৯ টাকা।

গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি ডিভাইসটি স্যামসাংয়ের অফিশিয়াল স্টোর থেকে এবং অনলাইনে বিভিন্ন এক্সক্লুসিভ অফারসহ www.note20preorder.com থেকে প্রি-অর্ডার করা যাবে। এছাড়াও, জিপি শপ, রবি শপ, বাংলালিংক শপ, ইভ্যালি, পিকাবু ও দারাজ থেকেও ডিভাইসটি প্রি-অর্ডার করা যাবে।

Jui  Banner Campaign
ট্যাগ: স্যামসাং
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT