অপরাধ

ক্রেডিট কার্ড জালিয়াতির ‘মূল হোতা’ গ্রেপ্তার

ক্রেডিট কার্ড

কয়েকটি ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতির সন্দেহভাজন মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগ।

বুধবার সিআইডির সিনিয়র পুলিশ সুপার শারমীন আক্তার চ্যানেল আই অনলাইনকে বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সম্প্রতি পাঁচটি ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতি হয়। এই জালিয়াতির মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে।

‘গ্রেপ্তার হওয়া ব্যক্তির কাছ থেকে কয়েক হাজার ক্লোন কার্ড ও কার্ড তৈরির বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করা হয়।’

বিষয়:ক্রেডিট কার্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…