চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিসটিনার সন্দেহভাজন হত্যাকারীর পরিচয় প্রকাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৭ পূর্বাহ্ণ ১২, জুন ২০১৬
বিনোদন
A A

মার্কিন গায়িকা ক্রিসটিনা গ্রিমিকে (২২) গুলি করে হত্যাকারী হিসেবে সন্দেহভাজন কেভিন জেমস (২৬) এই অপরাধ সংঘটনের জন্যই অন্য শহর থেকে অরল্যান্ডোতে এসেছিলেন বলে জানিয়েছে ফ্লোরিডার পুলিশ। তবে ব্যক্তিগতভাবে ক্রিসটিনার সাথে কেভিনের কোন পরিচয় ছিলো না, অবস্থাদৃষ্টে এমন ধারণার কথা জানান তারা।  

আত্মঘাতী সন্দেহভাজন হত্যাকারীর নাম প্রকাশ করে পুলিশ জানায় তিনি ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গের বাসিন্দা। গায়িকার ভাইয়ের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে আত্মঘাতি হওয়া কেভিনের কাছ থেকে দুইটি হ্যান্ডগান এবং একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানান অরল্যান্ডোর পুলিশ প্রধান জন মিনা।  

গ্রিমির ভাই মার্কাসের ‘বীরোচিত’ প্রতিক্রিয়ার প্রশংসা করে পুলিশ প্রধান বলেন, এটা আরও প্রাণহানির শঙ্কা দূর করেছে।

সেই কনসার্টে শতাধিক মানুষ থাকলেও গুলি চালানোর সময় গুটি কয়েক উপস্থিত ছিলেন। নিরস্ত্র নিরাপত্তারক্ষীরা ভেন্যুতে প্রবেশ করা লোকদের ব্যাগ তল্লাশী করলেও দেহ তল্লাশী করে দেখেননি। আর সেখানে কোন মেটাল ডিটেক্টরও ছিলো না, বলে জানান মিনা।   

শুক্রবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে একটি কনসার্ট শেষে ভক্তদের অটোগ্রাফ দেওয়ার সময় আততায়ীর গুলিতে নিহত হন ক্রিসটিনা গ্রিমি।

ঘটনার পর পরই এই মার্কিন গায়িকাকে হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি। তার মৃত্যু নিশ্চিত করে অরল্যান্ডো পুলিশ জানায়, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আহত গায়িকা গ্রিমি মারা গেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজে যুক্ত হলেন নতুন তিন সদস্য

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের মুসলিমবিষয়ক মন্ত্রী ফয়সাল ইব্রাহিমের পদত্যাগ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT