চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেট বিস্তারে বাধা ‘১০ দলের বিশ্বকাপ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩১ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসার নাকি বাড়ছে! আইসিসি যখনই এই বাক্য উচ্চারণ করে, দীর্ঘশ্বাস বাড়ে নেদারল্যান্ডস-নেপালের মতো সহযোগী দেশগুলোর। বারবার উঠে আসে একটাই প্রশ্ন, প্রসার যদি হয়েই থাকে তাহলে কেন মাত্র ১০ দলের বিশ্বকাপ? এটা কী উন্নতির নমুনা, নাকি প্রহসন? টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরও কেনো তাহলে বিশ্বকাপ খেলতে পারে না জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডের মতো দেশগুলো!

দশ দলকে নিয়ে হবে ২০১৯ সালের বিশ্বকাপ, ২০১৫ সালে আইসিসির সেই ঘোষণার পর থেকেই চলছে আলোচনা-সমালোচনা। শোনা যাচ্ছে, ২০২৩ ক্রিকেট বিশ্বকাপও হবে ১০ দলকে নিয়েই!

অথচ ২০০৭ সালেও ১৬ দলকে নিয়ে বিশ্বকাপ আয়োজন করেছিল আইসিসি। চাইলেই যে বড় আকারে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব তার জ্বলন্ত উদাহরণ ওয়েস্ট ইন্ডিজের সেই আসর। কিন্তু গ্রুপ পর্বেই ভারত-পাকিস্তানের মতো জায়ান্টরা বাদ পড়ে যাওয়ায় পরের বিশ্বকাপে চার দল করে গ্রুপ পর্ব আয়োজন করার সাহস পায়নি আইসিসি। ২০১১ ও ২০১৫ বিশ্বকাপ হয়েছে ১৪ দল নিয়ে। আর এবার তো সেই ১০ দলের বিশ্বকাপ!

এভাবেই যদি চলতে থাকে তাহলে ক্রিকেট খেলার আর কোনো মানে দেখছেন না নেপালের লেগস্পিনার সন্দ্বীপ লামিচানে। ছোট দলের এই বড় তারকা খেলছেন আইপিএলে, কামাচ্ছেন নাম-যশ। পেয়েছেন নেপালের শেন ওয়ার্ন তকমাও। কিন্তু বিশ্বকাপ খেলার সুযোগ না পেলে কেবল তিনিই নন, একদিন তার দলও ক্রিকেট ইতিহাস থেকে মুছে যাবে বলে এক সাক্ষাৎকারে সতর্ক করেছেন লামিচানে!

‘সত্যি বলছি, এটা শুনতে কিংবা বলতেও খারাপ লাগে যে মাত্র দশ দল নিয়ে ক্রিকেটের বিশ্বকাপ হচ্ছে। আমাদের যারা সম্ভাবনাময় তরুণ তাদের জন্যও কিন্তু এই বিশ্বকাপ খেলতে না পারাটা ভীষণ হতাশার।’

‘বিশ্বকাপ আসে ৪ বছর পর পর। দলগুলো তাদের স্বপ্ন পূরণ করে বিশ্বকাপ খেলার মধ্য দিয়ে। নেপাল ক্রিকেট বিশ্বের উঠতি দেশ। আমরা কতটা সক্ষম তা প্রমাণের একটা সুযোগ পেতাম বিশ্বকাপ খেলতে পারলে। দেশের জন্য খেলতে পারলে আমাদেরও ভালো লাগতো।’

Reneta

‘কিন্তু এখন শুনছি ২০২৩ বিশ্বকাপও নাকি ১০ দলের হবে। ভাবছিলাম সেই বিশ্বকাপে অন্তত খেলার সুযোগ পাবো। কিন্তু কই? বিশ্বকাপ অন্তত ১৪-১৬ দলের হওয়া উচিত!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT