চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেট ও রাজনীতির মাধ্যমে যা করতে চান সুপ্তা

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
১:১৯ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৭
নারী
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটিতে ‘ক্রীড়া সম্পাদক’ পদ পেয়েছেন জাতীয় নারী ক্রিকেট দলের ওপেনার শারমিন আক্তার সুপ্তা। খেলাধুলার পাশাপাশি ছাত্রলীগের মাধ্যমে দেশের মানুষের সেবা করার সুযোগ পাবেন বলে মনে করেন তিনি।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, পারিবারিক আদর্শ থেকেই আসলে আমার রাজনীতিতে আসা। আমি যেহেতু একজন ক্রীড়াবিদ বাংলাদেশ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হিসেবে যথাযথ দাযিত্ব পালন করতে পারবো বলে আশা করি।

জাতীয় নারী ক্রিকেট দলের এই ওপেনার বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিভাগের তৃতীয় বর্ষের (৪৩তম আবর্তনের) শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হলের আবাসিক ছাত্রী।

কীভাবে ছাত্র রাজনীতিতে আসা জানতে চাইলে তিনি বলেন, ছোটবেলা থেকে আমার বাবার কাছ থেকেই মূলত আমার রাজনীতি শেখা। আমার রাজনীতিতে আসার পিছনে মাহবুব আরা গিণিরও অবদান রয়েছে। দেশের ক্রীড়াবিদ হয়ে রাজনীতিতে তার সফল পথচলা দেখে আমি সবসময়  অনুপ্রাণিত হই। আর ক্যাম্পাস লাইফে রাজনীতিতে আসা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল ভাইয়ের হাত ধরে। কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন ভাই সবসময় আমাকে অনুপ্রাণিত করে আসছেন।

সরাসরি ছাত্র রাজনীতি করার জন্য খেলার কোন সমস্যা হবে কী না জানতে চাইলে তিনি বলেন, রাজনীতি একটি আদর্শিক ব্যাপার। আর খেলাটা আমি খেলি আমার দেশের জন্য, দেশের প্রতিটি মানুষের জন্য। খেলাধুলার পাশাপাশি হয়তো একদিন এই ছাত্রলীগ করার মাধ্যমেও দেশের মানুষের সেবা করার সুযোগ পাব।

শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ‘ক্রীড়া সম্পাদক’ পদে তার নাম প্রকাশ করা হয়।

Reneta

সুপ্তার ‘ক্রীড়া সম্পাদক’ পদ প্রাপ্তির বিষয়ে  বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল বলেন, সুপ্তা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্পদতো বটেই, সে সারা বাংলাদেশের সম্পদ। আমরা তাকে যথাযোগ্য পদে মূল্যায়ন করার চেষ্টা করেছি। তার প্রতি আমাদের চাওয়া সে দেশের ক্রীড়া অঙ্গনকে আরো অগ্রগতির দিকে নিয়ে যাবে।

এর আগে গত বছরের ২৯ মে শারমীন আক্তার সুপ্তাকে বিশ্ববিদ্যালয় শাখার সহ-সম্পাদক পদে মনোনীত করা হয়। সহ-সম্পাদক হিসেবে মনোনীত হওয়ার আগে তিনি বিশ্ববিদ্যালয় শাখার কার্যকরী সদস্য ছিলেন বলে জানা যায়।

এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন চ্যানেল আই অনলাইনকে বলেন, বিসিবি মুক্ত চিন্তায় বিশ্বাসী। এ প্রতিষ্ঠান কারো মুক্ত চিন্তায় হস্তক্ষেপ করে না। তাছাড়া এ ব্যাপারে বোর্ডের কোনো বাধ্যবাধকতা নেই। তাই কোনো দলের সঙ্গে ক্রিকেটাররা সংযুক্ত হলে বোর্ডের পক্ষ থেকে তাকে বাধা দেয়া হয় না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT