চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেট ইতিহাসে সেদিনই প্রথম ঘটেছিল

দুলাল মাহমুদদুলাল মাহমুদ
৬:১৯ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৮
মতামত
A A

ক্রিকেটে তো অহরহ কত কাকতলীয় ঘটনাই ঘটে। এটিকে বোধকরি তেমন একটি মনে করা হয়। না হলে এটি কেন গুরুত্বহীন হয়ে যায়? একটুও কি নাড়া দেয় না কারও স্মৃতিতে? এর কি কোনও মহিমা নেই?

২০০০ সালের ১১ নভেম্বর বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন কৃতী ব্যাটসম্যান আমিনুল ইসলাম বুলবুল। দীর্ঘ ১৮ বছর পর একই দিনে টেস্টের ৫০তম এবং সব সংস্করণ মিলিয়ে শততম সেঞ্চুরি করেছেন আরেক ‘লিটিল বয়’ মুমিনুল হক। সঙ্গত কারণেই মুমিনুলকে নিয়ে বন্দনা হচ্ছে মিডিয়ায়। এটাই তো স্বাভাবিক। কিন্তু অভিষেক টেস্টে সেঞ্চুরি করেও মিডিয়ার প্রশস্তি পান নি বুলবুল। কেন পেলেন না?

আসলে তখন তো ইলেকট্রোনিকস মিডিয়ার এমন রমরমা ছিল না। তা না হয় থাকলো। কিন্তু পরের দিন প্রিন্ট মিডিয়ায় তাঁকে নিয়ে একটি শব্দও লেখা হবে না-এ কেমন করে হয়? খুবই বিস্ময়কর নয় কি?
প্রকৃতপক্ষে বুলবুলের প্রতি কোনও অভিমান করে এ সিদ্ধান্ত নেওয়া হয় নি। বুলবুলকে যাঁরা চেনেন বা জানেন, তাঁর সঙ্গে অভিমান করার প্রশ্নই আসে না। বরং তাঁর হাসিমাখা অমায়িক ব্যবহার কখনও ভুলতে পারা যায় না। তাহলে ক্রিকেট ইতিহাসের এমন একটি দুর্লভ কীর্তি গড়ার পরও তাঁকে নিয়ে কেন লেখা হলো না?

কারণটা ছিল, শব-ই-বরাতের ছুটির জন্য ১২ নভেম্বর প্রকাশিত হয় নি কোনও সংবাদপত্র। তবে সংবাদপত্র প্রকাশিত না হলেও বুলবুল কিন্তু পেয়েছিলেন ক্রীড়া লেখক ও ক্রীড়া সাংবাদিকদের বুকভরা অপরিসীম ভালোবাসা। যা ক্রিকেট ইতিহাসে আজ অব্দি কেউ পেয়েছেন কিনা আমার অন্তত জানা নেই।

বুলবুলের অভিষেক টেস্টের কৃতিত্ব নিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেদিন উপস্থিত দেশি-বিদেশি সাংবাদিকরা তাঁদের কলমে মনের যে অনুভূতি প্রকাশ করেছিলেন, তা নিয়ে ১২ নভেম্বর প্রকাশিত হয়েছিল ‘প্রেস বক্স’ নামের একটি বুলেটিন। ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা বোধকরি সেদিনই প্রথম ঘটেছিল।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT