চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেট অস্ট্রেলিয়ার করা সেরা আইপিএল একাদশে মুস্তাফিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ০৪, মে ২০১৬
স্পোর্টস
A A

আইসিসি ও ক্রিকইনফোর পর এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার করা সেরা
একাদশেও নাম লেখালেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ক্রিকেট অস্ট্রেলিয়ার
অফিসিয়াল ওয়েবসাইট ক্রিকেটডটকমডটএইউ করেছে এই একাদশ।

ক্রিকেট অস্ট্রেলিয়া আইপিএলে পারফরম্যান্সের ভিত্তিতে তৈরি করেছে আইপিএলের সেরা এই একাদশ।

এখন পর্যন্ত মুস্তাফিজ ৭ ইনিংসে উইকেট নিয়েছেন ৮টি। গড় ২১ দশমিক ২৫, ইকোনোমি রেট মাত্র ৬ দশমিক ৫৩। আর স্ট্রাইক রেট ১৯ দশমিক ৫০। সেরা বোলিং ৯ রানের দুই উইকেট। এবারের আইপিএলে সেরা ইকোনোমি রেটে বল করা বোলারও মুস্তাফিজ।

সেরা একাদশে মুস্তাফিজকে রাখার কারণ হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটি বলেছে, ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু। এরপর টি২০ বিশ্বকাপেই তাকে পুরোপুরি আবিস্কার করা হয়েছিল। এখন তো পুরোপুরি আইপিএল তারকা। বাংলাদেশের এই বাঁ-হাতি পেসারের হাতে রয়েছে সব ধরনের অস্ত্র। কার্টার, ইয়র্কার, স্লোয়ার, বাউন্সার- কী নেই তার হাতে!

এতে আরো বলা হয়, সানরাইজার্স হায়দারাবাদে পরিচিতি পেয়েছেন ‘ফিজ’ নামে। শুধুমাত্র ভাষাগত সমস্যার কারণে সতীর্থদের সাথে যোগাযোগে একটু সমস্যা হয়। কিন্তু তার বলে বিশ্বের সেরা সেরা ব্যাটসম্যানরা সমস্যায় পড়েছেনই।

মুস্তাফিজের রাখার ব্যাখ্যা শেষ করা হয়েছে এভাবে, পাঞ্জাবের বিপক্ষে মাত্র ৯ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। প্রথম ১৫ বলে দিয়েছিলেন মাত্র ১টি রান। পুরো চার ওভারে একটি বাউন্ডারিও হজম করেননি। ২৪ বলের মধ্যে ১৭টিই ডট বল। এই একাদশের নিশ্চিতভাবেই তাকে রাখতে হলো।

সেরা একাদশ- ডেভিড ওয়ার্নার (সানরাইজার্স হায়দারাবাদ), বিরাট কোহলি (রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু), রোহিত শর্মা (মুম্বাই ইন্ডিয়ান্স), এবি ডি ভিলিয়ার্স (রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু), গৌতম গম্ভীর (কলকাতা নাইট রাইডার্স), কুইন্টন ডি কক, উইকেটরক্ষক (দিল্লি ডেয়ারডেভিলস), ক্রিস মরিস (দিল্লি ডেয়ারডেভিলস), মোহিত শর্মা (কিংস ইলেভেন পাঞ্জাব), মিচেল ম্যাকক্লেনঘান (মুম্বাই ইন্ডিয়ান্স) ও অমিত মিশ্র (দিল্লি ডেয়ারডেভিলস)।

ট্যাগ: আইপিএল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভিডিওতে সিঙ্গাপুরে অভিযুক্ত জঙ্গিদের পরিচয়

পরবর্তী

জুলহাজ-তনয় হত্যাকাণ্ডে ‘গুরুত্বপূর্ণ’ তথ্য পাওয়ার দাবি

পরবর্তী

জুলহাজ-তনয় হত্যাকাণ্ডে ‘গুরুত্বপূর্ণ’ তথ্য পাওয়ার দাবি

তিশাকে দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যাই: শুভ

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT